for Add
বাসস : ১২ এপ্রিল ২০২১, সোমবার, ১৯:০৪:৪৯

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অবশিষ্ট ম্যাচগুলো ১ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৪ মার্চ থেকে স্থগিত রয়েছে পিএসএলের ষষ্ঠ আসর।
তবে পিএসএলের ষষ্ঠ আসরের অবশিষ্ট ম্যাচগুলো সম্পন্ন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেষ্টা করছে। স্থগিত হওয়ার আগে টুর্নামেন্টের ১৪টি খেলা হয়েছিল। পুনরায় শুরু হলে বাকি ২০টি ম্যাচ হবে।
পিসিবির বোর্ড অব গর্ভনরদের সভায় সিদ্বান্ত হয়েছে আগামী ১ জুন থেকে পুনরায় শুরু হবে পিএসএল। যা শেষ হবে ২০ জুন। করাচির মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৪ জুন শেষ হবে লিগ পর্বের খেলা। ১৬ জুন থেকে শুরু হবে কোয়ালিফায়ার পর্ব। ২০ জুন হবে ফাইনাল।
করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে একটি জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত পিসিবির। মাঠের লড়াই শুরুর আগে ২২ মে থেকে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম অফিসিয়ালদের হোটেল সাত দিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে।
For add
For add
For add
For add
for Add