for Add

পিছিয়ে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেন

ফ্রান্সে কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি বছরের ফেঞ্চ ওপেন টেনিস এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেছে আয়োজক কমিটি। পিছিয়ে যাবার আরো একটি কারণ হচ্ছে সর্বোচ্চসংখ্যক দর্শকের উপস্থিতি নিশ্চিত করা। সবকিছু পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন (এফএফটি) জানিয়েছে গত মাসে ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাকরন পর্যায়ক্রমে ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টগুলোতে আবারো প্রাণ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন । মধ্য মে থেকেই তিনি সর্বত্র সকলের উপস্থিতি নিশ্চিতের বিষয়টিতে জোর দিয়েছেন। যদিও সবকিছুই করোনা পরিস্থিতির উন্নতির উপর নির্ভর করছে।

এফএফটি সভাপতি গিলস মরটন বলেছেন এক সপ্তাহ পিছিয়ে গেলে তাতে স্বাস্থ্য পরিস্থিতি আরো কিছুটা উন্নতির সুযোগ থাকবে। আর এর মাধ্যমে রোলা গাঁরোতে আমরা দর্শকদের ভালভাবেই স্বাগত জানাতে পারবো। মরটন বলেন, ‘দর্শক, খেলোয়াড় ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টের জন্য দর্শকদের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’

নতুন তারিখ অনুযায়ী এক সপ্তাহ পিছিয়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২৪-২৮ মে। মূল প্রতিযোগিতা চলবে ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত।

এদিকে ফ্রেঞ্চ ওপেনের পর পরবর্তী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন এক বিবৃতিতে জানিয়েছে এ ধরনের সিদ্ধান্ত ২৮ জুন থেকে শুরু হওয়া তাদের আসরে কোন প্রভাব ফেলবে না।

গ্র্যান্ড স্ল্যাম বোর্ডের নির্বাহী পরিচালক উগো ভ্যালেন্সি বলেছেন, ‘সারা বিশ্বের জন্য এটা একটি চ্যালেঞ্জিং সময়। ভবিষ্যতের কথা বিবেচনায় একটি বিষয় অন্তত নিশ্চিত যে মহামারী আমাদের ছেড়ে সহসাই যাচ্ছেনা। আমাদের জন্য এই গ্র্যান্ড স্ল্যাম আয়োজন যেকোন দেশের জন্যই অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। এ কারণেই আমরাও চাই তারা যেকোন মূল্যেই এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করুক। এজন্য গ্র্যান্ড স্ল্যাম বোর্ডের পূর্ণ সমর্থন থাকবে।’

এফএফটির এ সিদ্ধান্ত এটিপি ও ডব্লিউটিএ’র সবুজ সঙ্কেত পেয়েছে। এক যৌথ বিবৃতিতে এটিপি ও ডব্লিইটিএ জানিয়েছে, ‘মহামরাী মোকাবিলায় গত ১২ মাস ধরে টেনিস ক্যালেন্ডারে যে বিপত্তি হয়েছে তা কাটিয়ে উঠাই এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জ।’

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add