for Add

হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন টেন্ডুলকার

করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তবে নিজ বাসাতে আইসোলেশনে থাকবেন টেন্ডুলকার।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার ফেরার কথা নিজেই টুইট করে জানিয়েছেন টেন্ডুলকার।

টুইটারে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক টেন্ডুলকার জানান, ‘হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আপাতত আইসোলেশনে থাকবো। পুরোপুরি সুস্থ হওয়ার প্রক্রিয়া চলবে। আমাকে শুভেচ্ছা জানানো এবং প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ। যে চিকিৎসাকর্মীরা আমার যত্ম নিয়েছেন তাদের ধন্যবাদ। এরা এই কঠিন পরিস্থিতিতে গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন টেন্ডুলকার। এরপর শরীরে করোনাভাইরাসের উপসর্গ বেড়ে যাওয়ায় ২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন টেন্ডুলকার। দিনটি ছিল ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি। বিশ্বকাপ জয়ের দলে ছিলেন টেন্ডুলকার।
সেদিন টুইট করে হাসপাতালে ভর্তি খবর জানান টেন্ডুলকার, ‘আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছু দিনের মধ্যে বাড়ি ফিরে আসবো। সবাই ভাল ও সুস্থ থাকবেন। আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপজয়ী সতীর্থদের অভিনন্দন।’

ওয়ার্ল্ড সেফটি সিরিজে খেলতে গিয়েই করোনা আক্রান্ত হন টেন্ডুলকার। ঐ সিরিজের পর টেন্ডুলকারসহ ইউসুফ পাঠান, ইরফান পাঠান এবং বদ্রিনাথও করোনায় আক্রান্ত হন।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add