for Add
বাসস : ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১৮:৫১:০১

আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স কোম্পানী ওয়ালটন। টুর্নামেন্টের অফিসিয়াল নাম ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল লঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ সিরিজের স্বত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সাথে চুক্তি করেছে ওয়ালটন। ওয়ালটনের মিডিয়া অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডব্লিউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক।
উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে কঠিন সময় অতিক্রম করছে পুরো বিশ্ব। তবে আনন্দের বিষয় হলো করোনাভীতি কাটিয়ে আবার মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। জাতীয় দল ইতোমধ্যে নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে।
এবার টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। বর্ণাঢ্য এ আয়োজনের সাথে থাকতে পেরে ওয়ালটন গ্রুপ গর্বিত। কোটি কোটি দর্শক, ক্রিকেটানুরাগী, খেলোয়াড় ও ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ আয়োজনের মাধ্যমে উজ্জীবিত হবেন এটিই প্রত্যাশা।’
লঙ্কা সফরে বাংলাদেশের দু’টি টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট হবে ২৯ এপ্রিল।
For add
For add
For add
For add
for Add