for Add

আইপিএলে সাকিবের অন্যরকম স্বপ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাকিব বলেন, ‘এই মৌসুমে খেলতে আমি মুখিয়ে আছি। এবার দলের জয়ে অবদান রাখতে চাই। যে রেকর্ডটি করতে চাই সেটা হলো, একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার রেকর্ড।’

আসন্ন মৌসুমে কলকাতার বোলিং বিভাগ শক্তিশালী বলে জানান সাকিব। তিনি বলেন, ‘আমাদের দল এবার সব বিভাগেই পরিপূর্ণ। তারপরও আমি বলবো, কলকাতার বোলিং অ্যাটাকটা খুবই ভাল। এজন্য শিরোপা জয়ে আমরা অনেক এগিয়ে।’

টেস্ট ক্রিকেটে দু’বার এক ইনিংসে সেঞ্চুরি এবং ৫ উইকেট নিয়েছেন সাকিব।
নিষেধাজ্ঞার কারণে গত আইপিএলে খেলতে পারেননি সাকিব। অবশেষে এক বছর পর এবারের আইপিএলে খেলতে নামছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।

‘সব কিছুর জন্য তৈরি’ হয়েই আইপিএলে খেলতে নামছেন বলে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান সাকিব। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি সব কিছুর জন্য তৈরি। আমি আত্মবিশ্বাসী। জানি একটা ভাল ম্যাচ খেললেই সব ঠিক হয়ে যাবে। যদি শুরুটা ভাল হয়, তবে পুরো মৌসুম দলের জন্য ভাল খেলতে পারবো।’

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ। আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add