for Add
বাসস : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ১৫:০৪:১০

সাত দিনের কোয়ারেন্টাইন শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব দলের সাথে যোগ দিলেও নিজেদের মধ্যে হওয়া কলকাতার প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে খেলা হয়নি তার। পুরোদমে অনুশীলন না করলেও হালকা গা-গরম করেছেন তিনি।
কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, খুব শীঘ্রই অনুশীলনে ফিরবেন এবং কলকাতার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলবেন সাকিব।
অভিষেক বলেন, ‘মাত্রই কোয়ারেন্টাইন শেষ করে ফিরেছেন সাকিব। রোববার থেকে পুরোদমে অনুশীলন শুরু করেছে। ৫-৬ সপ্তাহ খেলার বাইরে ছিল। তবে আইপিএল শুরুর আগে নিজেকে প্রস্তুত করার ভাল সুযোগ থাকছে সাকিবের।’
নিষেধাজ্ঞার কারণে গত আইপিএলে খেলতে পারেননি সাকিব। অবশেষে এক বছর পর এবারের আইপিএলে খেলতে নামছেন তিনি। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ।
এবার আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। তার ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি।
For add
For add
For add
For add
for Add