for Add
বাসস : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১৬:১৫:৩৫

প্রথম টেস্টের মতো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচও ড্র হয়েছে। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার দুই ম্যাচের সিরিজ অমিমাংসিতভাবে শেষ হয়।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৪৮ রান। আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ৩৭৭ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ২৯ রান করেছিল লঙ্কা।
দুই ওপেনার লাহিরু থিরিমান্নে ১৭ ও অধিনায়ক দিমুথ করুনারত্মে ১১ রানে অপরাজিত ছিলেন। দলের স্কোর একশ পার করে বিচ্ছিন্ন হন থিরিমান্নে ও করুনারত্মে। দলীয় ১০১ রানে ফিরেন থিরিমান্নে। ৩৯ রান করেন তিনি।
তবে ২৫তম হাফ-সেঞ্চুরি করে আউট হন করুনারত্মে। ১৭৬ বলে ৯টি চারে ৭৫ রান করেন তিনি। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ওসাদা ফার্নান্দোও। অপরাজিত ৬৬ রান করে ম্যাচ ড্র নিশ্চিত করেন ফার্নান্দো। তার সাথে ১০ রানে অপরাজিত ছিলেন দিনেশ চান্ডিমাল। ফার্নান্দোর ১১৯ বলের ইনিংসে ৮টি চার ছিল।
ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট। আর সিরিজ সেরা হন শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমল।
For add
For add
For add
For add
for Add