for Add

ভুল লক্ষ্য নিয়ে খেলতে নেমে হার বাংলাদেশের

বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের এক ওভার খেলা শেষও হয়েছিল। এমন সময় জানতে পারে লক্ষ্যটা আসলে ১৪৮ নয়, ১৭০ রানের। এমন ভুল লক্ষ্য নিয়ে খেলতে নেমে চাপ সামলে ভালোভাবেই শুরু করে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে ঝড়ো শুরু এনে দেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তাঁর ব্যাটে আশা জাগে বাংলাদেশের। কিন্তু এত রানের চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি বাংলাদেশ। তাই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরে গেল বাংলাদেশ। ২৮ রানের জয় নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

নেপিয়ারে আগে ব্যাট করে ১৭.৫ ওভারে পাঁচ উইকেটে ১৭০ রান করে নিউজিল্যান্ড। তবে বৃষ্টি আইনে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭০। সে লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানে থেমে যায় বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ডানহাতি ওপেনার লিটন দাসকে হারায় সফরকারীরা। হামিশ বেনেটের করা বল পুল করেছিলেন লিটন। স্কয়ার লেগ দিয়ে বল চলে যায় সীমানার কাছে। সেখানে ছিলেন গ্লেন ফিলিপস। ক্যাচ নিতে ভুল করেননি তিনি। ধারাবাহিক ব্যর্থ থাকা লিটন পাঁচ বলে করেন ছয় রান।

লিটনকে হারানোর ধাক্কা ভালোভাবেই সামলান সৌম্য সরকার। মোহাম্মদ নাঈমের সঙ্গে দ্বিতীয় জুটিতে ঝড় তোলেন তিনি। পাওয়া প্লেতে খুব একটা রান না আসলেও মাঝপথে রানের গতি বাড়ান সৌম্য।

সৌম্য খেলেছেন আগ্রাসীভাবে। তাঁকে ভালো সঙ্গ দেন নাঈম। এই জুটিতে আশা জাগায় বাংলাদেশের। ছুটতে থাকা সৌম্য মাত্র ২৫ বলে বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন হাফসেঞ্চুরি। ৫২ টি-টোয়েন্টি খেলে এই নিয়ে নিজের তৃতীয় হাফসেঞ্চুরির দেখা পান তিনি।

কিন্তু বেশি দূর যেতে পারেননি সৌম্য। টিম সাউদির দ্বিতীয় স্পেলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন লং অনে। ২৭ বলে ৫১ রান করেন তিনি।

সৌম্যের পর সাজঘরের পথে হাঁটেন নাঈমও। ৩৫ বলে ৩৮ রানে থামেন নাঈম। সৌম্য-নাঈমের জুটিতে জয়ের আশা কিছুটা জাগলেও শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। এই জুটি ভাঙলে নির্ধারিত ১৬ ওভারে ১৪২ রানে থেমে যায় বাংলাদেশ।

নেপিয়ারে ফিল্ডিংয়ে নেমেও শুরুটা ভালো হয় বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। নিজের স্পেলের প্রথম ওভারে বোলিংয়ে এসে মার্টিন গাপটিলের ব্যাটে দুটি ছক্কা হজম করেন তিনি। শেষ বলেই তুলে নেন ওপেনার ফিন অ্যালেনের উইকেট।

তাসকিনের বলে প্রথমে জীবন পান অ্যালেন। তবে জীবন পেয়েও থিতু হতে পারেননি। ফের শট খেলতে গিয়ে বল উঁচুতে তুলে দেন অ্যালেন। স্কয়ার লেগে ক্যাচ ধরে নেন নাঈম শেখ। ফলে ১০ বলে ১৭ রান করে থামতে হয় অ্যালেনকে।

অ্যালেনের পর গাপটিলের ক্যাচটিও তাসকিনই ধরেন। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনের বলে ঝাপিয়ে পড়ে গাপটিলকে ফিরিয়ে দেন তিনি। এরপর গত ম্যাচে অভিষেক হওয়া শরিফুল ইসলাম তুলে নেন ডেভন কনওয়ের উইকেট। দলীয় ৫৫ রান তুলতে তিন উইকেট হারিয় স্বাগতিকেরা।

নিউজিল্যান্ড চার উইকেট হারানোর পর ম্যাচ জমে উঠে। এমন সময়ে শুরু হয় বৃষ্টি। ১৩তম ওভারে বৃষ্টি শুরু হলে খেলা ২৫ মিনিটের মতো বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরুর পরপরই বাংলাদেশকে সাফল্য এনে দেন মেহেদি হাসান। বৃষ্টির পর দ্বিতীয় বলেই নিজের বলে নিজেই ক্যাচ ধরে চ্যাপম্যানকে সাজঘরে পাঠান মেহেদি। ১১১ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড।

পরপর উইকেট হারানোর ধাক্কা অবশ্য সামলেছেন ফিলিপস। ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। ২৭ বলে চার বাউন্ডারি দুই ছক্কায় তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। ফিফটি ছোঁয়ার পরের বলেই আবার হাঁকান বাউন্ডারি। শেষ পর্যন্ত বাকিদের নিয়ে নিউজিল্যান্ডকে ১৭.৫ ওভারে ১৭৩ রানের সংগ্রহ এনে দেন। এরপর বৃষ্টি শুরু হলে কার্টেল ওভারে বাংলাদেশের সামনে ১৬ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৭০।

বাংলাদেশের হয়ে বল হাতে ৪৫ রান দিয়ে দুটি উইকেট নেন মেহেদি। ৪৯ রান দিয়ে একটি নেন তাসকিন। সমান একটি করে শিকার করেন সাইফউদ্দিন ও শরিফুল।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১৭.৫ ওভারে ১৭৩/৫ (গাপটিল ২১, অ্যালেন ১৭, কনওয়ে ১৫, উইলি ১৪, ফিলিপস ৫৮, চ্যাপম্যান ৭, মিচেল ৩৪ ; নাসুম ৪-০-২৫-০, তাসকিন ৩.৫-০-৪৯-১, সাইফউদ্দিন ৩-০-৩৫-১, শরিফুল ৩-০-১৬-১, মেহেদি ৪-০-৪৫-২)।

বাংলাদেশ : ১৬ ওভারে ১৪২/৭ (লিটন ৬, সৌম্য ৫১, নাঈম ৩৮, মাহমুদউল্লাহ ২১, আফিফ ২, মিঠুন ১, মেহেদি ১২, সাইফউদ্দিন ৩, তাসকিন ০ ; সাউদি ৪-০-২১-২, অ্যাডাম ৩-০-২০-১, ইশ শোধি ৩-০-২১-০)।

ফল : ২৮ রানে হারল বাংলাদেশ।

সিরিজ : ২-০ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add