for Add
বাসস : ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ১৮:৪৫:৩২

ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের জোড়া সেঞ্চুরির পর বল হাতে জেমস নিশামের ৫ উইকেট শিকারে ওয়ানডেতে ষষ্ঠবারের মত বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। আর দেশের মাটিতে পঞ্চমবারের মত টাইগাদের হোয়াইটওয়াশের লজ্জা দিল কিউইরা।
আজ শুক্রবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে নিউজিল্যান্ড ১৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। রান বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় নিউজিল্যান্ডের। প্রথম ওয়ানডে ৮ উইকেটে ও দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজও জিতে নিল কিউইরা।
ওয়ানডে সিরিজ হারার পর বাংলাদেশ আগামী ২৮ মার্চ থেকে হ্যামিল্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে।
স্কোর কার্ড (টস-নিউজিল্যান্ড) :
নিউজিল্যান্ড ইনিংস :
মার্টিন গাপটিল ক লিটন ব রুবেল ২৬
হেনরি নিকোলস ক লিটন ব তাসকিন ১৮
ডেভন কনওয়ে অতি (আফিফ) ব মুস্তাফিজ ১২৬
রস টেইলর ক মুস্তাফিজ ব রুবেল ৭
টম লাথাম ক মিরাজ ব সৌম্য ১৮
ড্যারিল মিচেল অপরাজিত ১০০
জেমস নিশাম ক লিটন ব রুবেল ৪
মিচেল স্যান্টনার অপরাজিত ৩
অতিরিক্ত (বা-১, লে বা-২, নো-৩, ও-১০) ১৬
মোট (৫০ ওভার, ৬ উইকেট) ৩১৮
উইকেট পতন : ১/৪৪ (নিকোলস), ২/৪৯ (গাপটিল), ৩/৫৭ (টেইলর), ৪/১২০ (লাথাম), ৫/২৭৯ (কনওয়ে), ৬/২৯০ (নিশাম)।
বাংলাদেশ বোলিং :
মুস্তাফিজুর রহমান : ১০-০-৮৭-১ (নো-২),
তাসকিন আহমেদ : ১০-১-৫২-১ (ও-১),
রুবেল হোসেন : ১০-১-৭০-৩ (নো-১),
মাহেদি হাসান : ৭-০-৪৬-০ (ও-১),
মেহেদি হাসান মিরাজ : ৫-০-২৩-০,
সৌম্য সরকার : ৮-০-৩৭-১ (ও-১)।
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল ক লাথাম ব হেনরি ১
লিটন দাস ক বোল্ট ব হেনরি ২১
সৌম্য সরকার ক বোল্ট ব হেনরি ১
মোহাম্মদ মিঠুন ক স্যান্টনার ব জেমিসন ৬
মুশফিকুর রহিম ক এন্ড ব নিশাম ২১
মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ৭৬
মেহেদি হাসান মিরাজ ক কনওয়ে ব নিশাম ০
মাহেদি হাসান ক লাথাম ব নিশাম ৩
তাসকিন আহমেদ ক কনওয়ে ব হেনরি ৯
রুবেল হোসেন ক লাথাম ও নিশাম ৪
মুস্তাফিজুর রহমান এলবিডব্লু ব নিশাম ০
অতিরিক্ত (বা-১, নো-১, ও-১০) ১২
মোট (৪২.৪ ওভার, অলআউট) ১৫৪
উইকেট পতন : ১/১০ (তামিম), ২/১৮ (সৌম্য), ৩/২৬ (লিটন), ৪/৪৮ (মিথুন), ৫/৭৭ (মুশফিক), ৬/৭৭ (মিরাজ), ৭/৮২ (মাহেদি), ৮/১০২ (তাসকিন), ৯/১৫৪ (রুবেল), ১০/১৫৪ (মুস্তাফিজ)।
নিউজিল্যান্ড বোলিং :
হেনরি : ১০-২-২৭-৪ (ও-১),
বোল্ট : ১০-১-৩৭-০ (ও-১),
জেমিসন : ৮-০-৩০-১ (ও-২, নো-১),
নিশাম : ৭.৪-১-২৭-৫ (ও-২),
ড্যারিল মিচেল : ৪-০-২৫-০ (ও-১),
মিচেল স্যান্টনার : ৩-০-৭-০।
ফল : নিউজিল্যান্ড ১৬৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)।
সিরিজ সেরা : ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।
For add
For add
For add
For add
for Add