for Add

লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত

ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে লাথামের অপরাজিত ১১০ রানের সুবাদে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। এ মাধ্যমে সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

বিশ্বকাপ সুপার লিগে এটি ছিল নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতে সুপার লিগে পয়েন্টের খাতা খুলেছিল কিউইরা। ফলে সিরিজে দুই ম্যাচ জয়ে এখন ২০ পয়েন্ট নিউজিল্যান্ডের। আর নিজেদের পঞ্চম ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। তারপরও বাংলাদেশের সংগ্রহে আছে ৩০ পয়েন্ট। কারণ আগের সিরিজের তিন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা।

ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। ৪ বল খেলে কোন রান না করেই নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বলে আউট হন লিটন।

শুরুর ধাক্কাটা দারুণভাবে সামলে উঠেন আরেক ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও তিন নম্বরে নামা সৌম্য সরকার। দু’জনের সাহসী ব্যাটিংয়ে বাংলাদেশের ভিত শক্ত হচ্ছিল। ২০ ওভার শেষে ৮৪ রান তোলে তামিম-সৌম্য। তবে পরের ওভারে ধাক্কা খায় বাংলাদেশ।

৯০ মিনিট উইকেটে থেকে সেট হবার পর নিজের ভুলেই আউট হন সৌম্য। নিউজিল্যান্ডের স্পিনার স্যান্টনারকে উইকেট ছেড়ে মারতে গিয়ে স্টাম্পড হন সৌম্য। ৩টি চার ও ১টি ছক্কায় ৪৬ বল খেলে ৩২ রান করেন তিনি। তামিমের সাথে দ্বিতীয় উইকেটে ১১৬ বলে ৮১ রান যোগ করেন সৌম্য।

এরপর মুশফিকুর রহিমকে সঙ্গী করে ৮৪তম বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন তামিম। হাফসেঞ্চুরির করার পথে দু’বার জীবন পান তামিম। প্রথমে ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড আউট হন তামিম। কিন্তু রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান তিনি।

পরে কাইল জেমিসনের বলে ফিরতি ক্যাচ দিয়ে আবারো জীবন পান তামিম। তবে হাফসেঞ্চুরির পর রানের গতি বাড়িয়েছেন তিনি। নিজের ইনিংসও বড় করছিলেন তিনি। কিন্তু ইনিংসের ৩১তম ওভারের নিশামের ফুটবল স্কিলে আউট হন তামিম।

স্ট্রাইকে ছিলেন মুশফিক। সাবধানতার সাথেই খেলেছিলেন তিনি। তবে রান নেয়ার জন্য দৌঁড় শুরু করেন তামিম। বল তখন পপিং ক্রিজেই ছিল। দুই ব্যাটসম্যানের দৌঁড় দেখে রান আটকাতে বলের দিকে ছুটে যান নিশাম। বলের কাছে গিয়ে পা দিয়ে কিকে স্টাম্প ভেঙে দেন নিশাম। তখনও পপিং ক্রিজে পৌছাতে পারেনিন তামিম। রান আউট হয়ে ৭৮ রানে থামেন তামিম। ১০৮ বল খেলে ১১টি চারে ৭৮ রান করেন তিনি।

ধীরলয়ে শুরু করে ৩৪ রানের বেশি করতে পারেননি মুশফিকুর। স্যান্টনারের দ্বিতীয় শিকার হবার আগে ৫৯ বল খেলেন তিনি। দলীয় ১৮৪ রানে মুশফিকের আউটের পর মাহমুদুল্লাহকে নিয়ে বাংলাদেশকে বড় স্কোর এনে দেয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। মারমুখী মেজাজে ব্যাট করেন মিঠুন। তাই বড় স্কোরের পথ পায় বাংলাদেশ। মিঠুনকে স্ট্রাইক দিতেই ব্যস্ত ছিলেন মাহমুদুল্লাহ। তাই পঞ্চম উইকেটে ৪৫ বলে যোগ হওয়া ৬৩ রানের মধ্যে মাহমুদুল্লাহর অবদান ছিল মাত্র ১৬ রান। সেই ১৬ রানেই আউট হন মাহমুদুল্লাহ।

তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রানের সংগ্রহ এনে দেন মিঠুন। ৫৭ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ হাফসেঞ্চুরি তুলে অপরাজিত ৭৩ রান করেন মিঠুন। এছাড়া শেষদিকে মাহেদি হাসান ৭ ও মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ৭ রান করেন। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ২টি, ট্রেন্ট বোল্ট-ম্যাট হেনরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট নেন।

২৭২ রানের জয়ের লক্ষ্যে ভালো শুরুর পথেই ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। তবে পঞ্চম ওভারের শেষ বলে ইনফর্ম গাপটিলের বিদায় নিশ্চিত করেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তিনি নিজের বলে নিজেই ক্যাচ নিলে ২৪ বলে ২০ রান করা গাপটিলের বিদায় ঘটে।

এরপর নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দেন আগের ম্যাচেই অভিষেক হওয়া স্পিনার মাহেদি হাসান। ওপেনার হেনরি নিকোলসকে ১৩ ও চার নম্বরে নামা উইল ইয়ংকে ১ রানে বোল্ড করেন মাহেদি। ফলে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

এ অবস্থায় বড় জুটির প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। দলের প্রয়োজন মিটিয়েছেন তিন নম্বরে নামা ডেভন কনওয়ে ও ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। দ্রুত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন তারা। ২৯তম ওভারে ৭৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে। লাথামও হাফসেঞ্চুরির পথে হাটচ্ছিলেন। তবে লাথামের হাফসেঞ্চুরির আগেই তামিমের দুর্দান্ত ফিল্ডিংএ থামেন কনওয়ে। মিড-অফ থেকে সরাসরি থ্রোতে কনওয়েকে বিদায় করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন তিনি। ৯৩ বলে ৭টি চারে ৭২ রান করেন কনওয়ে। চতুর্থ উইকেটে ১৪৩ বলে মূল্যবান ১১৩ রান যোগ করেন কনওয়ে ও লাথাম।

কনওয়ে যখন ফিরেন তখন জয়ের জন্য ৯৮ বলে ১০৬ রানের প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। পঞ্চম উইকেটে নিশামের সাথে ৭২ বলে ৭৬ রানের জুটিতে নিউজিল্যান্ডের জয়কে সহজ করে ফেলেন লাথাম। সেঞ্চুরির দোড়গোড়ায় অপেক্ষায় ছিলেন লাথাম। তার আগেই নিশামের বিদায় দেখতে হয় তাকে। মুস্তাফিজের বলে লং-অনে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৩৪ বলে ৩০ রান করেন নিশাম।

নিশামের আউটেও ভড়কে যাননি লাথাম। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের করা ৪৭তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন লাথাম। সেঞ্চুরির পর ড্যারিয়েল মিচেলকে নিয়ে ১০ বল বাকী রেখে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন লাথাম। ১০৮ বলে ১০টি চারে ম্যাচ জয়ী অপরাজিত ১১০ রান করেন লাথাম। ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন মিচেল। বাংলাদেশের মুস্তাফিজ-মাহেদি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন লাথাম।

আগামী ২৬ মার্চ ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

স্কোর কার্ড (টস-নিউজিল্যান্ড) :
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল রান আউট (নিশাম) ৭৮
লিটন দাস ক ইয়ং ব হেনরি ০
সৌম্য সরকার স্টাম্পড লাথাম ব স্যান্টনার ৩২
মুশফিকুর রহিম ক নিকোলস ব স্যান্টনার ৩৪
মোহাম্মদ মিঠুন অপরাজিত ৭৩
মাহমুদুল্লাহ রিয়াদ ক গাপটিল ব জেমিসন ১৬
মাহেদি হাসান ক নিকোলস ব বোল্ট ৭
মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ৭
অতিরিক্ত (লে বা-৬, নো-১, ও-১৭) ২৪
মোট (৫০ ওভার, ৬ উইকেট) ২৭১
উইকেট পতন : ১/৪ (লিটন), ২/৮৫ (সৌম্য), ৩/১৩৩ (তামিম), ৪/১৮৪ (মুশফিক), ৫/২৪৭ (মাহমুদুল্লাহ), ৬/২৫৮ (মাহেদি)।
নিউজিল্যান্ড বোলিং :
বোল্ট : ১০-০-৪৯-১ (ও-৩),
হেনরি : ১০-৩-৪৮-১ (ও-১),
জেমিসন : ১০-২-৩৬-১ (ও-২),
নিশাম : ৯-০-৭৩-০ (ও-৩, নো-১),
স্যান্টনার : ১০-০-৫১-২ (ও-৩),
ড্যারিয়েল মিচেল : ১-০-৮-০

নিউজিল্যান্ড ইনিংস :
মার্টিন গাপটিল ক এন্ড ব মুস্তাফিজ ২০
হেনরি নিকোলস বোল্ড ব মাহেদি ১৩
ডেভন কনওয়ে রান আউট (তামিম) ৭২
উইল ইয়ং বোল্ড ব মাহেদি ১
টম লাথাম অপরাজিত ১১০
জেমস নিশাম ক সৌম্য ব মুস্তাফিজ ৩০
ড্যারিয়েল মিচেল অপরাজিত ১২
অতিরিক্ত (লে বা-৪, ও-১৩) ১৭
মোট (৪৮.২ ওভার, ৫ উইকেট) ২৭৫
উইকেট পতন : ১/২৮ (গাপটিল), ২/৪৩ (নিকোলস), ৩/৫৩ (ইয়ং), ৪/১৬৬ (কনওয়ে), ৫/২৪২ (নিশাম)।
বাংলাদেশ বোলিং :
মুস্তাফিজুর রহমান : ৮.৩-০-৬২-২ (ও-২),
তাসকিন আহমেদ : ১০-০-৬৭-০ (ও-৩),
মাহেদি হাসান : ১০-১-৪২-২ (ও-১),
মোহাম্মদ সাইফউদ্দিন : ৭.২-০-৪৩-০ (ও-১),
মেহেদি হাসান মিরাজ : ১০-১-৩৮-০,
মোহাম্মদ মিঠুন : ২-০-১২-০ (ও-১),
সৌম্য সরকার : ০.৩-০-৭-০।


ফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : টম লাথাম (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add