for Add
বাসস : ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ১৪:২৪:৫৪

অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের জোড়া হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ।
ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন দাস খালি হাতে ফিরলেও ওয়ানডেতে ৫০তম হাফসেঞ্চুরির স্বাদ নেন তামিম। শেষ পর্যন্ত ১০৮ বল খেলে ১১টি চারে ৭৮ রান করেন তিনি।
তামিমের মত হাফসেঞ্চুরি করেছেন পাঁচ নম্বরে নামা মিঠুনও। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ৭৩ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ হাফসেঞ্চুরির ইনিংসে ৫৭ বলে ৬টি চার ও ২টি ছক্কা হাকান মিঠুন।
এছাড়া দলের পক্ষে সৌম্য সরকার ৩২, মুশফিকুর রহিম ৩৪, মাহমুদুল্লাহ রিয়াদ ১৬, মাহেদি হাসান ৭ ও মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ৭ রান করেন।
নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ২টি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট নেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড।
For add
For add
For add
For add
for Add