for Add
বাসস : ২২ মার্চ ২০২১, সোমবার, ১৪:৫৪:১৭

তিন ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও টি-স্পোটর্স চ্যানেলে।
ভাল করার স্বপ্ন নিয়েই নিউজিল্যান্ডের মাটিতে পা রেখেছিল টাইগাররা। কিন্তু ডানেডিনে প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ৮ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।
প্রথম ওয়ানডের ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হারের সংখ্যাটা ২৭-এ দাঁড়াল (১৪টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টি)। তারপরও জয়ের আশা ছাড়তে নারাজ বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে দ্বিতীয় ওয়ানডেতে।
For add
For add
For add
For add
for Add