for Add
বাসস : ২১ মার্চ ২০২১, রবিবার, ৩:৪৩:১১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটসম্যানদের ব্যর্থতায়ই এমন হার উল্লেখ করে তামিম বলেন, গুরুত্বপূর্ণ সময়ে তারা উইকেট বিলিয়ে দেয়ায়ই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
সিরিজের প্রথম ওয়ানডে আগে ব্যাট করে ৪১ দশমিক ৫ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩২ রানের টার্গেট স্বাগতিকদের জন্য কঠিন ছিল না। মাত্র ২১ দশমিক ২ ওভারেই টার্গেট স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড।
ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে ম্যাচ শেষে তামিম বলেন, ‘বেশ কিছু সহজ আউট হয়েছে। কোন সন্দেহ নেই, তারা খুবই ভাল বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্ববোধ করে থাকি কিন্তু আজ তার সেটা যথেষ্ট ছিল না।’
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে পাঁচদিনের অনুশীলন ক্যাম্প ও নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ। কোয়ারেন্টাইন থাকাকালীন ছোট-ছোট গ্রুপে অনুশীলনও করেছে তারা।
তবে অনেকেই বলেছেন, এই দলের বিপক্ষে প্রস্তুতি যথেষ্ঠ ছিল না। নিজেদের কন্ডিশনে অন্যতম শক্তিশালী দল কিউই। তবে তামিম জানান, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই তারা খেলতে নেমেছিলেন।
তামিম বলেন, ‘আমরা এখানে বেশ কয়েকদিন ছিলাম। নিজেদের প্রস্তুতি নিয়ে কোন অভিযোগ করতে পারি না। এটি আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা কি আশা করি, তা জানি এবং আমরা আরও ভাল পারফরম্যান্স করার আশা করি।’
লজ্জাজনক হারের ম্যাচে একটি ইতিবাচক দিক ছিল বাংলাদেশের। অভিষেক ম্যাচ খেলতে নামা মাহেদি হাসান ব্যাট হাতে ১৪ রান করেছেন। তার ছোট ইনিংসে একটি করে চার ও ছক্কা ছিল। তাই মাহেদির প্রশংসা করেছেন তামিম। তামিম বলেন, ‘মাহেদির প্রথম শটটি দারুণ ছিল। সে এভাবে খেলতে পারলে, খুশি হতাম। সে ভাল বোলিং করেছে, সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’
For add
For add
For add
For add
for Add