for Add

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

রস টেলর ও কেন উইলিয়ামসনের না থাকাটা নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো সিরিজ জয়ের ক্ষেত্রে বড় সুযোগ হিসেবে দেখছিল সফরকারী বাংলাদেশ। কিন্তু প্রথম ওয়ানডেতে সেই সমীকরণটি মিলল না টাইগারদের। অভিজ্ঞ দুই ব্যাটসম্যান না থাকলেও নিউজিল্যান্ডের চিরাচরিত পেসস্বর্গে তাদের পেসাররা তো ছিলেন! সেই পেসেই ধরাশায়ী হল তামিম ইকবালের বাহিনী।

শনিবার সকালে ডানেডিন ইউনিভার্সিটি ওভালে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসনদের ভয়ংকর গতি বলের সামনে ৪১ দশমিক ৫ ওভার টিকে থেকে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ত্রাস ছড়িয়েছেন বোল্ট। তিনি ২৭ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক। এছাড়া নিশাম ২৭ রানে ২টি ও হেনরি ২৬ রানে ১টি উইকেট নেন।

অর্থোডক্স স্পিনার মিচেল স্যান্টনার ২৩ রানে ২টি উইকেট নেন। উইকেট না পেলেও ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়ে অতিথি দলকে ভীষণ চাপে রাখেন জেমিসন।

বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মাহমুদউল্লাহ। তাও স্ট্রাইক রেট মাত্র ৫০! অর্থ্যাৎ এই রান করতে তিনি খেলেছেন ৫৪টি বল। এছাড়া মুশফিকুর রহীম ৪৯ বলে ২৩, লিটন দাস ৩৬ বলে ১৯ রান করেন।

ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৫৩ বলে ৪৯ রানের হার না মানা ইনিংস খেলে নিউজিল্যান্ডকে নির্বিঘ্নে জয় এনে দেন।

তার সঙ্গে ১১ রানে অপরাজিত থাকেন উইল ইয়াং। আউট হয়েছেন শুধু মার্টিন গাপটিল (৩৮) ও ডেভন কনওয়ে (২৭) রান করেন। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। অনবদ্য বোলিং করে বাংলাদেশকে ধসিয়ে দেয়া ট্রেন্ট বোল্ট পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ। এরপর ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি তবে দুটি দল।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add