for Add

তিন নতুন মুখ নিয়ে ভারতের ওয়ানডে দল ঘোষণা

তিন নতুন মুখ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, পেসার প্রসিধ কৃষ্ণ ও স্পিনার ক্রুনাল পান্ডিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে অভিষেক হয় সূর্যকুমারের। দেশের হয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে ক্রুনালের। তবে ভারতের হয়ে কোন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই প্রসিধের। ৪৮টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮১ উইকেট শিকার রয়েছে তার। সদ্য শেষ হওয়া বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ। ইকোনমি রেটে ৫ দশমিক ৭৭। পেস অ্যাটাকে ভুবনেশ্বর কুমার, শারদুল ঠাকুর, টি নটারাজান, মোহাম্মদ সিরাজের সাথে থাকবেন প্রসিদ্ধ।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিল ভারত। ঐ সিরিজটি ২-১ ব্যবধানে হারে তারা। ঐ দলে থাকা মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ সামি, মনিষ পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি ও সঞ্জু স্যামসনরা আসন্ন সিরিজের দলে নেই। সদ্য বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন বুমরাহ। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন না তিনি। টেস্ট সিরিজে মাত্র ২টি ম্যাচ খেলেন এই পেসার।

দলে ফিরেছেন- রোহিত শর্মা, ঋসভ পান্থ, ওয়াশিংটন সুন্দর, ভুবেনশ্বর ও মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সফরে দলে থাকলেও ম্যাচ খেলা হয়নি ক্রুনালের।

আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে- ২৬ ও ২৮ মার্চ। সবগুলো ম্যাচই হবে পুনেতে।

ভারতের ওয়ানডে দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋসভ পান্থ (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নাটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও শারদুল ঠাকুর।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add