for Add
বাসস : ১৭ মার্চ ২০২১, বুধবার, ১৮:২৮:৩৪

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য। আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।’
For add
For add
For add
For add
for Add