for Add

ওয়ানডে থেকে ছিটকে গেলেন টেইলর

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পর টেইলরকেও হারাল নিউজিল্যান্ড।

টেইলরের পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যান মার্ক চাপম্যানকে। দেশের হয়ে ৬টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের।

গত রোববার সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় হামস্ট্রিং ইনজুরিতে পড়েন টেইলর। প্রথম ওয়ানডে না খেললেও দলের সাথে থাকবেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

টেইলের ইনজুরি নিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘সিরিজ শুরুর ঠিক আগে টেইলকে হারানো হতাশার। আমরা আশাবাদী শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে। বিশ্রাম ও পুনর্বাসনের পর তাকে ফিট করা যাবে।’

টেইলরের পরিবর্তে দলে সুযোগ পাওয়া চাপম্যান সর্ম্পকে স্টিড বলেন, ‘দলে আসা চাপম্যানের জন্য দারুণ এক সুযোগ। সম্প্রতি সে ভাল করেছে। আমাদের বিশ্বাস, সুযোগ পেলে নিজেকে উজার করে দিবে সে।’

আগামী ২০ মার্চ ডুনেপিনের ইউনিভার্সিটি ওভালে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। পরে দু’টি ওয়ানডে হবে যথাক্রমে ২৩ ও ২৬ মার্চ।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add