for Add

প্রথমবারের মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

মিডলঅর্ডার ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রোববার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্রাভোর ১০২ রানের সুবাদে লংকানদের ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। ফলে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিলো কাইরন পোলার্ডের দল। এই প্রথমবারের ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।

এতে বিশ্বকাপ সুপার লিগে দু’টি সিরিজ খেলে ৬ ম্যাচে অংশ নিয়ে ৩০ পয়েন্ট এখন ওয়েস্ট ইন্ডিজের। নিজেদের প্রথম সিরিজে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা।

অ্যান্টিগায় টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংএ পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দলকে ৬৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার দানুস্কা গুনাথিলাকা ও অধিনায়ক দিমুথ করুনারত্মে। ৭ বলের ব্যবধানে বিদায় ঘটে তাদের। গুনাথিলাকা ৩৬ ও করুনারত্মে ৩১ রান করেন।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনের ঘুর্ণিতে মিডলঅর্ডারে শ্রীলংকার তিন ব্যাটসম্যান দ্রুতই প্যাভিলিয়নে ফিরেন। পাথুম নিশাঙ্কা ২৪, দিনেশ চান্ডিমাল ১৬ ও দাসুন শানাকা ২২ রান করেন। থিসারা পেরেরাও ৩ রানের বেশি করতে পারেননি। তাই ১৫১ রানে ৬ উইকেট হারায় শ্রীলংকা। এতে ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে লংকানরা।

তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটি গড়েন আসেন বানদারা ও হাসারাঙ্গা ডি সিলভা। ১১১ বলে অবিচ্ছিন্ন ১২৩ রান শ্রীলংকাকে এনে দেন তারা। ৭৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন বানদারা। তবে মারমুখী মেজাজে ছিলেন ডি সিলভা। ৬০ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কায় অনবদ্য ৮০ রান করেন তিনি। বানাদারা ও ডি সিলভার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজের আকিল ৩৩ রানে ৩ উইকেট নেন।

২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ রানে ২ উইকেট হারায় তারা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এভিন লুইস ১৩ ও জেসন মোহাম্মদ ৮ রান করেন। তৃতীয় উইকেটে ১৩২ বলে ১০৯ রানের জুটি গড়ে দলকে ভাল অবস্থায় নিয়ে আরেক ওপেনার ইনফর্ম শাই হোপ ও ব্রাভো। ৭২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৬৪ রানে থামেন হোপ। পাঁচ নম্বরে নামা নিকোলাস পুরান ১৫ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান ব্রাভো। ২০১৬ সালের জুনের পর তিন অংকে পা দিলেন তিনি।
সেঞ্চুরির পরপরই আউট হন ব্রাভো। ৫টি চার ও ৪টি ছক্কায় ১৩২ বলে ১০২ রান করেন ব্রাভো। পঞ্চম উইকেটে অধিনায়ক পোলার্ডের সাথে ৭১ বলে ৮০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রেখেছিলেন ব্রাভো।

শেষদিকে জেসন হোল্ডারকে নিয়ে ১৫ বলে অবিচ্ছিন্ন ২৭ রান যোগ করে ৯ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করেন পোলার্ড। ৪২ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন পোলার্ড। ১০ বলে অপরাজিত ১৪ রান করেন হোল্ডার। ম্যাচ সেরা হয়েছেন ব্রাভো। সিরিজ সেরা হন হোপ।

ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২১ মার্চ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add