for Add

আনুষ্কা-ডি ভিলিয়ার্সের পরামর্শে জ্বলে উঠলেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে অপরাজিত ৭৩ রান করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়কের সাথে ৫৬ রানের ইনিংস খেলে ভারতকে ৭ উইকেটের জয় এনে দেন অভিষেক হওয়া ইশান কিশান। এই জয়ের রোববার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে ভারত।

ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ২টি হাফ-সেঞ্চুরি থাকলেও তা মন ভড়াতে পারেনি কোহলির। অবশেষে টি-টোয়েন্টিতে নিজের সেরা রূপে ফিরলেন কোহলি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি।

ম্যাচ শেষে নিজের দুর্দান্ত ইনিংস নিয়ে কোহলি জানান, আইপিএলে তাঁর সতীর্থ দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স ও জীবন সঙ্গীনী আনুষ্কা শর্মার পরামর্শ মেনেই খেলেছেন। তিনি বলেন, ‘ম্যাচের আগেই ডি ভিলিয়ার্সের সাথে আমার কথা হয়েছে। সে আমায় বল দেখে খেলার পরামর্শ দেয়। সেটাই মেনে খেলেছি। আনুষ্কাও সবসময় আমায় উৎসাহ দেয়। তার পরামর্শও আমার কাজে লেগেছে।’

অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলার পথে জোড়া মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার করলেন তিনি। ৮৭টি টি-টোয়েন্টিতে তার রান এখন ৩০০১। কোহলির পেছনে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ভারতের রোহিত শর্মা। গাপটিল ২৮৩৯ ও রোহিতের রান ২৭৭৩। তবে দ্রুত ৩ হাজার রানের রেকর্ড কোহলির দখলেই থাকছে। কারণ ৩ হাজার রানের কাছাকাছি থাকা গাপটিল এবং রোহিত ইতোমধ্যে কোহলির চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছেন।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১২ হাজার হয়েছে কোহলির। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এই কীর্তি স্পর্শ করলেন তিনি। বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১২ হাজারের বেশি রান রয়েছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথের। ১৫,৪৪০ রান নিয়ে শীর্ষে পন্টিং। দ্বিতীয় স্থানে থাকা স্মিথের রান ১৪,৮৭৮। কোহলির রান ১২,০৫৬।

অভিষেক ম্যাচেই ৩২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন কিশান। তাই কিশানের প্রশংসাও করলেন কোহলি, ‘দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বল কিছুটা ধীরে আসছিল। আমি কিশানের কথা বলবো, সে যেভাবে খেলেছে তাতে কাজটা সহজ হয়ে যায়। আইপিএলে ভাল খেলার কারণেই ভয়ডরহীন ক্রিকেট খেলেছে কিশান। আমাদের একটা জুটি তৈরি করা দরকার ছিল। সেটা আমরা করতে পেরেছি। আমি মনে করি, এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে কিশান।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add