for Add
বাসস : ১৩ মার্চ ২০২১, শনিবার, ১৬:০৪:২১

গেল মাসে বাংলাদেশের মাটিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের স্বাদ দেন ক্রেইগ ব্র্যাথওয়েট। সেই সিরিজ জয়ের পুরস্কার পেলেন তিনি। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন ব্র্যাথওয়েট।
করোনা আতঙ্কে ও ব্যক্তিগত কারণে গেল মাসে শেষ হওয়া বাংলাদেশ সফরে আসেনি ওয়েস্ট ইন্ডিজের ১২ জন ক্রিকেটার। আসেননি হোল্ডারও। তার অনুপস্থিতিতে দলকে শতভাগ সাফল্য এনে দেন ভারপ্রাপ্ত অধিনায়ক ব্র্যাথওয়েট। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। তাই ব্র্যাথওয়েটকে এবার পাকাপোক্তভাবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব করা হলো।
আগামী ২১ মার্চ থেকে শুরু হওয়া শ্রীলকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিয়মিত অধিনায়কত্ব শুরু করবেন ব্রাথওয়েট। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সাত ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচে, ইংল্যান্ড-ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি করে টেস্ট ম্যাচে ক্যারিবীয়দের নেতৃত্ব দেন ব্র্যাথওয়েট।
স্থায়ী অধিনায়কত্ব পেয়ে আননন্দিত ব্র্যাথওয়েট, ‘ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। আমি সত্যিই অনেক বেশি গর্বিত এবং কৃতজ্ঞ যে, ক্রিকেট বোর্ড আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছে।’
২০১৫ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজকে ৩৭ টেস্টে নেতৃত্ব দিয়েছেন হোল্ডার। দীনেশ রামদিনের কাছ থেকে নেতৃত্ব নিয়ে দলকে ১১টি জয়, ৫টি ড্র এবং ২১টি হারের স্বাদ দেন।
ব্র্যাথওয়েটকে দায়িত্ব দেয়ার ব্যাপারে ওয়েস্ট উইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় করে সম্ভাবনময়ী নেতৃত্বগুণের প্রমাণ দিয়েছে ব্র্যাথওয়েট। আমরা বিশ্বাস করি টেস্ট দলকে নেতৃত্ব দেয়ার জন্য সঠিক ব্যক্তি সে।’
For add
For add
For add
For add
for Add