for Add

শ্রীলংকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় নিশ্চিত

ওপেনার এভিন লুইসের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। লুইস ১০৩ রান করে ম্যাচ সেরা হন।

সিরিজ জয় নিশ্চিতের সাথে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে ২-০ ব্যবধানে এগিয়েও গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে আরেক ওপেনার শাই হোপের সেঞ্চুরিতে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছিলো কাইরন পোলার্ডের দল। দুই জয়ে বিশ্ব সুপার লিগে ২০ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের।

অ্যান্টিগায় টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক পেসার আলজারি জোসেফ ও স্পিনার আকিল হোসেনের ঘুর্ণিতে ৫০ রানেই ৩ উইকেট হারায় শ্রীলংকা।

শুরুতে চাপে পড়লেও চতুর্থ উইকেটে ১২৬ বলে ১০০ রানের জুটি গড়ে শ্রীলংকাকে খেলায় ফেরান ওপেনার দানুস্কা গুনাতিলকা ও দিনেশ চান্ডিমাল। আগের ম্যাচে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হওয়া গুনাতিলকা সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে ৯৬ রানে থামতে হয় তাকে। ১০টি চার ও ৩টি ছক্কায় ৯৬ বল খেলে ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার জেসন মোহাম্মদের বলে আউট হন ১০ম হাফ-সেঞ্চুরি করা গুনাতিলকা।

এরপর আসান বান্দারা ১৮ ও উইকেট সেট থাকা চান্ডিমাল ৭১ রানে ফিরেন। ওয়ানডে ক্যারিয়ারে ২৩তম হাফসেঞ্চুরি করা চান্ডিমাল ৯৮ বলে ৩টি চার ও ২টি ছক্কা হাকান।
শেষ দিকে থিসারা পেরেরা ও হাসারাঙ্গা ডি সিলভা ৪৬ বলে ঝড়ো ৬৪ রানের জুটি গড়ে শ্রীলংকাকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ এনে দেন। ওয়েস্ট ইন্ডিজের মোহাম্মদ ৩টি ও জোসেফ ২টি উইকেট নেন।

২৭৪ রানের লক্ষ্য সহজ করে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লুইস ও হোপ। ৩৭ দশমিক ২ ওভারে উদ্বোধনী জুটিতে ১৯২ রান যোগ করেন তারা। ৫৮ বলে লুইসের হাফসেঞ্চুরিতে ১৮তম ওভারেই তিন অংকে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। ৬৩ বলে হাফসেঞ্চুরি করে দলের রানের চাকা সচল রেখেছিলেন হোপ। ৩৭তম ওভারের প্রথম বলে ৫৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন লুইস। ১১৬ বলে সেঞ্চুরি করার পর ১০৩ রানেই থেমে যান তিনি। ৮টি চার ও ৪টি ছক্কা মারেন লুইস।

লুইসের বিদায়ের পরপরই আউট হন হোপও। ৬টি চারে ১০৮ বলে নিজের ইনিংস সাজান তিনি। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পর মিডল-অর্ডারে ড্যারেন ব্রাভো ১০, অধিনায়ক কাইরন পোলার্ড ১৫ ও ফ্যাবিয়ান অ্যালেন ১৫ রানে বিদায় নেন। তবে নিকোলাস পুরান ও জেসন হোল্ডার ২ বল বাকী রেখে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন। পুরান ৩৫ ও হোল্ডার ২ রানে অপরাজিত থাকেন। শ্রীলংকার নুয়ান প্রদীপ ও পেরেরা ২টি করে উইকেট নেন।

আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add