for Add
বাসস : ১২ মার্চ ২০২১, শুক্রবার, ১৮:০৯:১৬

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। তিন মৌসুম পর আবারো বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান।
১৪তম আসরের নিলামে সাকিবকে দলে নিয়েছে কলকাতা। গত ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হয়ে যাওয়া আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
সাকিবকে দলে পেয়ে উচ্ছসিত কলকাতা টিম ম্যানেজমেন্ট। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের একটি ব্যাটিং-বোলিং এর হালকা পরিসংখ্যান তুলে ধরে কলকাতা লিখেছে, ‘সে ব্যাট হাতে পারে, সে বল হাতেও পারে। আবারো তোমাকে বেগুনি এবং সোনালি রঙের জার্সিতে দেখতে তর সইছে না।’
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব।
পরবর্তীতে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আগামী আসরের জন্য নিলামে লড়াই করে সাকিবকে দলে নেয় কলকাতা।
সাকিবকে দলে নিতে চেষ্টা করেছিলেন আরেক বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত নাছোরবান্দা কলকাতাই তাদের পুরনো যোদ্ধা সাকিবকে দলে নেয়।
For add
For add
For add
For add
for Add