for Add

অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আট নম্বরে নেমে তিনি ১০৩ রান করেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেন মিরাজ।

২০১৬ সালে টেস্ট অভিষেকের পর ২৩তম টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ। সেঞ্চুরিটি মিরাজের অনেক স্বাদের ‘এক’ সেঞ্চুরি হয়ে গেল এটি। কারণ এ টেস্টের আগে আন্তর্জাতিক, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি ছিল না মিরাজের।

বাংলাদেশের জার্সি গায়ে ৪৪টি ওয়ানডে, ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী মিরাজ। ৪০টি প্রথম শ্রেণি, ৯৩টি লিস্ট ‘এ’ ও ঘরোয়া ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু কখনই তিন অংকে পা দিতে পারেননি তিনি।

বৃহস্পতিবার সেঞ্চুরির আগে টেস্টে মিরাজের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৬৮। ওয়ানডেতে ৫১ এবং টি-টোয়েন্টিতে অপরাজিত ১৯ রান।

ঘরোয়া আসর প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০, লিষ্ট ‘এ’তে ৫২ এবং টি-টোয়েন্টিতে অপরাজিত ৮৭ রান আছে মিরাজের। কিন্তু একটি সেঞ্চুরির জন্য মনের গহীনে ছিল বড় আক্ষেপ।

টেস্টে ২টি ও ওয়ানডেতে ১টি হাফসেঞ্চুরি করেছেন মিরাজ। তবে টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরিও করতে পারেননি তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৮টি হাফসেঞ্চুরি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫টি এবং টি-টোয়েন্টিতে ৩টি হাফসেঞ্চুরি করেছেন মিরাজ।

উল্লেখ্য চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বৃহস্পতিবার স্বাগতিক বাংলাদেশ ৪৩০ রান সংগ্রহ করেছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অবশ্য ২ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে। এখনো তারা ৩৫৫ রানে পিছিয়ে রয়েছে। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হবে।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add