for Add

মাশরাফির অনুপস্থিতি দলের শক্তি কমিয়েছে : আকরাম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতি দলের শক্তি হ্রাস করবে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘মাশরাফি যে দুর্দান্ত একজন খেলোয়াড় তা নিয়ে কোনে সন্দেহ নেই। এখন পর্যন্ত সে দেশের সেরা অধিনায়ক। তিনি জানান, ‘মাশরাফির অনুপস্থিতি দলের শক্তি অনেকাংশে কমিয়ে দিবে। দলের হয়ে মাশরাফি যে অভিজ্ঞতা অর্জন করেছে তা সবাই অনুভব করেছেন।’ বর্তমান দল মাশরাফির অমূল্য অভিজ্ঞতা মিস করবে। যদিও ওয়েস্ট ইন্ডিজের সেরা ১২ খেলোয়াড়কে ছাড়া দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টিম ম্যানেজমেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দল গঠনে মনোনিবেশ করার লক্ষ্যে মাশরাফিকে দলে নেয়নি। কিন্তু সম্প্রতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফির পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টের সিদ্বান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নির্বাচকরা মনে করছেন বয়সের কারণেই ২০২৩ বিশ্বকাপে ফিট থাকবেন না ৩৭ বছর বয়সী মাশরাফি। তাই কিছু তরুণ খেলোয়াড়দের তারা বেছে নিয়েছে যারা আগামী বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।

অবসর নিয়ে অনেক আলোচনার মাঝে গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ সিরিজে অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ান মাশরাফি। তবে ক্রিকেট থেকে অবসর না নেয়ার সিদ্বান্ত নিয়েছেন মাশরাফি। যতদিন ফিট থাকবেন ততদিন ক্রিকেট চালিয়ে যাবার ইঙ্গিত দিয়েছেন ম্যাশ।

দু’টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২২ জানুয়ারি। প্রথম দু’ওয়ানডে হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এর পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। এরপর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add