for Add

টেন্ডুলকার-সোবার্স-ইমরানদের সাথে মুশফিক

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের প্রকাশিত সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

কিশোর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর যারা ক্যারিয়ারে দুর্দান্ত পাফরমেন্স করেছেন এবং এখনও করছেন সেইসব ক্রিকেটারদের নিয়ে এ একাদশ তৈরি করেছে জনপ্রিয় এই ক্রিকেট সাময়িকী উইজডেন। সেই একাদশে আছেন মুশফিক।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। তখন তার বয়স ছিল ১৭ বছর। এরপর এখন অবধি জাতীয় দলের হয়ে ৭০টি টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরিতে ৩৬ দশমিক ৪৭ গড়ে ৪৪১৩ রান করেছেন মুশফিক। এ ৭টি সেঞ্চুরির মধ্যে তিনটি ডাবলসেঞ্চুরিও করেছেন তিনি।

তাই মুশফিককে দলে নেয়ার ব্যাখ্যাও দিয়েছে উইজডেন। তারা জানায়, ‘এ বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। নিজের ধারাবাহিকতার নিদর্শন স্বরূপ সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এ ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। নিজ দেশের মধ্যে ৬০ শতাংশ ডাবল সেঞ্চুরিই তার দখলে।’

উইজডেনের সেরা কিশোর একাদশের একজন হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন মুশফিক। নিজের ফেসবুক পেইজে সেটি জানিয়েছেন তিনি। মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এতো কিংবদন্তির সাথে এ দলের একজন হতে পারা দারুণ অনুভূতির। উইজডেনের সেরা কিশোর টেস্ট একাদশের অংশ হয়ে আমি সত্যিই সম্মানিতবোধ করছি।’

বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটার এ টেস্ট একাদশে মাত্র দুইজন রয়েছেন। তাদের একজন মুশফিক আর অন্যজন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। বাকী যারা আছেন তারা বহু আগেই ক্রিকেটকে বিদায় বলেছেন। এ একাদশের অধিনায়ক ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

উইজডেনের সেরা কিশোর একাদশ : নিল হার্ভে, শচীন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম এবং প্যাট কামিন্স।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add