for Add
বাসস : ২ জানুয়ারি ২০২১, শনিবার, ১৭:৩৭:৫৫

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট দাপটের সাথে জিতে নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাই শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও আধিপত্য বিস্তার করে সিরিজ জিততে মরিয়া প্রোটিয়ারা। অন্যদিকে সিরিজ হার এড়াতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না শ্রীলংকা। আগামীকাল জোহানেসবার্গে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪৫ রানে ম্যাচ হারে শ্রীলংকা। ওই ম্যাচে ইনজুরিতে পড়া ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েন।
এদিকে করোনাভাইরাসের কারণে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চিন্তিত দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারও। কারণ দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে প্রোটিয়ারা। তাই রোটেশন করে পেস অ্যাটাক সাজানোর পরিকল্পনা বাউচারের।
প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি এ ফরম্যাটের এক নম্বর পেসার ডানহাতি কাগিসো রাবাদা ও বাঁহাতি ব্রুরান হেনড্রিক্স। দ্বিতীয় টেস্টের দলে আছেন তারা।
প্রথম টেস্টে অভিষেক হবার সম্ভাবনা ছিল দক্ষিণ আফ্রিকার গ্লেনটন স্টুরম্যানের। কিন্তু পেশীর ইনজুরির কারণে খেলার সুযোগ হয়নি। এমনকি সিরিজের দ্বিতীয় টেস্টেও থাকছেন না তিনি।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স হলো রাবাদা ও হেনড্রিক্সের হোম গ্রাউন্ড। তবে সেঞ্চুরিয়ন টেস্ট শেষে বাউচার জানান, ফিট না হলে তাদের ফেরানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।
সেঞ্চুরিয়নে দীর্ঘদিন ধরেই অভিজ্ঞদের পেস অ্যাটাক নিয়ে খেলে আসছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার ঘাটতি ও অনভিজ্ঞ বোলারদের কারণে প্রথম ইনিংসে ৩৯৬ রান করে শ্রীলংকা। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ দলীয় রান শ্রীলংকার।
বাউচার বলেন, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলিং ছিল হতাশাজনক। তবে দ্বিতীয় ইনিংসে দলের বোলিংয়ে ব্যাপক উন্নতি দেখেছেন। এ ইনিংসে শ্রীলংকাকে ১৮০ রানে অলআউট করে দেয় প্রোটিয়া বোলাররা।
ইনজুরির কারণে বেশ কিছু খেলোয়াড়কে না পেলেও প্রথম টেস্টের মতো ভারসাম্যপূর্ণ দল নিয়ে একাদশ সাজাতে পরিকল্পনা শ্রীলংকার।
গোড়ালির ইনজুরির কারণে সেঞ্চুরিয়ান টেস্টে খেলতে পারেননি ওপেনার ওসাদা ফার্নান্দো। তবে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। এতে প্রথম টেস্টে ওপেনার হিসেবে খেলা কুশল পেরেরা মিডল-অর্ডারে ডি সিলভার জায়গায় খেলবেন।
পেসার সুরাঙ্গা লাকমলের ফিটনেস নিয়েও চিন্তিত শ্রীলংকা। প্রথম টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। দলের পেস অ্যাটাকের নেতৃত্বদানকারী হিসেবে লাকমলকে অভিহিত করেন কোচ মিকি আর্থার।
লাকমলের ফেরাটা দলের বোলিং লাইন-আপকে শক্তিশালী করবে। যদিও কুমারার পরিবর্তে ফিরতে পারেন দুসমন্থ চামারা।
শ্রীলংকা দল : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ভানিদু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দাসুন শানাকা, সান্থুশ গুনাথিলাকা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা।
দক্ষিণ আফ্রিকা দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), তেম্বা বাভুমা, আইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডুসেন, এনরিচ নর্টি, গ্লেন্টন স্টুয়ারম্যান, সারেল ইরউই, উইয়ান মুল্ডার, কাইল ভেরেইন, মিগেল প্রিটোরিয়াস, ডোয়াইন প্রিটোরিয়াস, লুথো সিপামলা ও ভান টন্ডোর।
For add
For add
For add
For add
for Add