for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ২২:৩৮:০০

বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড়দের অন্তত ৫ দফা কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন এ তথ্য।
বিসিবির প্রধান ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী বলেন, এ কর্যক্রম নির্বিঘ্ন করার জন্য বোর্ড ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে ক্যারিবীয় দলের।
ডা. চৌধুরীর বলেন, ঢাকায় পৌঁছানোর সাথে সাথেই সফরকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করা হবে। তৃতীয় দিনে দ্বিতীয় দফায় চলবে নমুন সংগ্রহ কার্যক্রম। আর তৃতীয় দফার নমুনা সংগ্রহ করা হবে ছয় সাত দিন পর। চতুর্থ দফা নমুনা সংগ্রহ করা হবে সিরিজের মধ্যভাগে। করোনা পরীক্ষার জন্য পঞ্চম দফায় নমুনা গ্রহণ করা হবে দলটি দেশে ফেরার আগে।
অবশ্য চতুর্থ দিনেই অনুশীলনে নামতে পারবে সফরকারী ক্যারিবীয় দল। বাংলাদেশে পৌঁছানোর চতুর্থ দিনে তাদেরকে ভেন্যুতে আসার অনুমতি দেয়া হবে। সপ্তম দিন পর্যন্ত নিজেদের মতো করে অনুশীলন করতে পারবে তারা। তবে ওই সময়ের মধ্যে অনুশীলনের জন্য তাদেরকে নেট বোলার বা সাপোর্ট স্টাফ সরবরাহ করা হবে না।
আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে ওয়ানডে অনুশীলন ম্যাচ দিয়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকতা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে ২০ জানুয়ারি মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এর পর দুই ম্যাচের টেস্ট শুরুর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৮ থেকে ৩১ জানুয়ারি চার দিনের অনুশীলন ম্যাচে অংশ নিবে সফরকারীরা।
সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩ থেকে ৭ জানুয়ারি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ জানুয়ারি মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
For add
For add
For add
For add
for Add