for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ ডিসেম্বর ২০২০, সোমবার, ২২:৫২:১৭

খুব শিগগিরই জাতীয় দলের জন্য একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
পারিবারিক কারণে ব্যাটিং কোচ দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের জায়গাটি শূন্য আছে।
এরপর নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি। শ্রীলংকার বিপক্ষে সিরিজের জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। এজন্য প্রস্তুতও ছিলেন তিনি। তবে বাবার মৃত্যুর কারণে দায়িত্ব নিতে তিনি অনীহা প্রকাশ করার আগেই করোনার কারণে শ্রীলংকার বিপক্ষে সিরিজটি বাতিল হয়ে যায়।
বিসিবি অবশ্য ব্যাটিং পরামর্শক নিয়োগের জন্য কোনো তাড়াহুড়া ছিল না বাংলাদেশের। কারণ জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আসন্ন হওয়ায় দলের জন্য একটি ব্যাটিং পরামর্শক চূড়ান্ত করার সিদ্বান্ত নিয়েছে।
আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় দলের জন্য ব্যাটিং পরামর্শক চূড়ান্ত। তিনি আরও বলেন, কিছু শর্তাবলী ও নিয়মাবলী শেষে আমরা জানাবো। আশা করি খুব শিগগিরই সবকিছু চূড়ান্ত হবে। বাসস।
For add
For add
For add
For add
for Add