for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার, ২০:০৪:১৯

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত এক দশকে বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটের সেরা একাদশ ঘোষণা করেছে। ওয়ানডে একাদশে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশের কারো জায়গা হয়নি।
ওয়ানডের মত টি-টোয়েন্টি একাদশের অধিনায়ক ভারতের সাবেক খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। আর টেস্টের অধিনায়ক মনোনীত হয়েছেন ভারতের বর্তমান দলনায়ক বিরাট কোহলি।
একাদশে সর্বোচ্চ চারজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার দুজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল আছেন। এ ছাড়া একজন করে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও আফগানিস্তানের। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান আছেন।
২০১১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় দশক সেরা একাদশ গঠন করেছে আইসিসি।
আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি একাদশ : রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক, ভারত), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)।
For add
For add
For add
For add
for Add