for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার, ১৬:১০:৩৬

দেশজুড়ে তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।
নিজ এলাকা বাগেরহাটে ১২০০ পরিবারকে শীতের কম্বল দিয়েছেন রুবেল। তার কার্যক্রম অব্যাহত থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রুবেল।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অসহায়-শীতার্ত পরিবারগুলোকে নিজ হাতে কম্বল দেওয়ার কয়েকটি ছবি পোস্ট করে রুবেল লিখেন, ‘আসসালামু আলাইকুম। করোনার শুরু থেকে আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর।
আপনারা জানেন আমাদের দেশে, প্রচন্ড শীত পড়েছে। এমন অবস্থায় আমার নিজ এলাকা বাগেরহাটে ১২০০শ পরিবারের পাশে দাঁড়িয়েছি।
শুধু তাই না। আরো নির্দিষ্ট কিছু পরিবার চিহ্নিত করে আমি নিজে থেকে রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেবো।
চলতি শীতে আমার এ প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাল্লাহ।
For add
For add
For add
For add
for Add