for Add

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে অলআউট হয়ে লজ্জার হার ভারতের

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে লজ্জার হার বরণ করে নিল সফরকারী ভারত। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় আড়াই দিনেই সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে হারল টিম ইন্ডিয়া। এ জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। এরপর অস্ট্রেলিয়াকে ১৯১ রানে আটকে দলকে ৫৩ রানের লিড এনে দেয় ভারতের বোলাররা। কিন্তু দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের আগুন বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। ২১ দশমিক ২ ওভারে ৩৬ রানে অলআউট হয় ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া। ভারতের আগের সর্বনিম্ন রান ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে গুটিয়েছিল ভারত।

লজ্জার নজির গড়া ইনিংসে দু’অংকের ছোয়া পায়নি ভারতের কোন ব্যাটসম্যানই। এমনকি এক্সট্রাও সহায়তা করতে পারেনি তাদের। এক্সট্রা থেকে কোন রানই হয়নি। তাই টেস্ট ইতিহাসের লজ্জার নয়া রেকর্ডের জন্ম দিল ভারত। তাও ৯৬ বছর পর।

৯৬ বছর পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ব্যাটসম্যান ও এক্সট্রা দুই অংকের ছোয়া পায়নি, এমন ঘটনা আজ ঘটাল ভারত। ১৯২৪ সালে সর্বশেষ এডজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই টেস্টে প্রোটিয়া কোন ব্যাটসম্যানই দুই অংকের ছোয়া পায়নি। তবে এক্সট্রা ঠিকই দুই অংকের ছোয়া পেয়েছিল। কিন্তু আজ ভারতের ব্যাটসম্যান ও মি. এক্সট্রার ভাগ্যে দুভার্গ্য ভর করেছিল।

এ ইনিংসে ভারতের ব্যাটসম্যানদের রান ছিল এমন- পৃথ্বীশ ৪, মায়াঙ্ক আগারওয়াল সর্বোচ্চ ৯, জসপ্রিত বুমরাহ ২, চেতেশ্বর পূজারা শুন্য, অধিনায়ক বিরাট কোহলি ৪, আজিঙ্কা রাহানে শুন্য, হনুমা বিহারি ৮, ঋদ্ধিমান সাহা ৪, রবীচন্দ্রন অশ্বিন শূন্য, উমেশ যাদব ৪ রান করেন। মোহাম্মদ সামি ব্যাট করতে নামেননি।

৫ ওভারে ৮ রান দিয়ে ৫ উইকেট নেন অস্ট্রেলিয়ার হ্যাজেলউড। কম ডেলিভারিতে ৫ উইকেট নেয়ার ক্ষেত্রেও হ্যাজেলউড রেকর্ড বইয়ে নাম তুলেন। তবে বোলিং শুরুর পর প্রথম ১৯ বলেই ৫ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার এরনি টসাক ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। তবে অস্ট্রেলিয়ার হয়ে কম রানে পাঁচ উইকেট শিকারে তৃতীয়স্থানে রয়েছেন হ্যাজেলউড। এই ইনিংসের হ্যাজেলউডের সাথে ভারতের সর্বনাশ করেছেন কামিন্সও। ২১ রানে ৪ উইকেট নেন তিনি।

ভারতকে ৩৬ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জয়ের জন্য ৯০ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। লক্ষ্য পূরণের জন্য ২১ ওভার ব্যাট করেছে অসিরা। দুই ওপেনার ম্যাথু ওয়েড ও জো বার্নস ৭০ রানের সূচনা গড়েন। ৩৩ রান করে রান আউট হন ওয়েড। তিন নম্বরে নামা মানার্স লাবুশেনকে ৬ রানে বিদায় দেন স্পিনার অশ্বিন।

তবে স্টিভেন স্মিথকে নিয়ে অস্ট্রেলিয়াকে স্মরণীয় জয় এনে দেন বার্নস। ৬৩ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন বার্নস। ১ রানে অপরাজিত থাকেন স্মিথ।

প্রথম ইনিংসে অপরাজিত ৭৩ রান করায় ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাসস।

সংক্ষিপ্ত স্কোর (টস-ভারত) :
ভারত প্রথম ইনিংস : ২৪৪/১০, ৯৩.১ ওভার (কোহলি ৭৪, পূজারা ৪৩, রাহানে ৪২, স্টার্ক ৪/৫৩)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১৯১/১০, ৭২.১ ওভার (পাইন ৭৩, লাবুশেন ৪৭, অশ্বিন ৪/৫৫)।

ভারত দ্বিতীয় ইনিংস : ৩৬/১০, ২১.২ ওভার (আগারওয়াল ৯, বিহারি ৮, হ্যাজেলউড ৫/৮)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ৯৩/২, ২১ ওভার (বার্নস ৫১, ওয়েড ৩৩, অশ্বিন ১/১৬)।

ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : টিম পাইন (অস্ট্রেলিয়া)।সিরিজ : চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add