for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২১:২২:১৬

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। আজ মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে তারা ৭ উইকেটে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
এর আগে প্রথম কোয়ালিফাইয়ারে চট্টগ্রামকে ৪৭ রানে পরাজিত করে ফাইনালে উঠে জেমকন খুলনা। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে খুলনা ও চট্টগ্রাম একে অপরের মোকাবিলা করবে।
আজ হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ১১৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে চট্টগ্রাম ৩ উইকেট খুইয়ে ১১৭ রান তুলে জয়ের বন্দরে পৌছে যায়।
সংক্ষিপ্ত স্কোর
বেক্সিমকো ঢাকা : ১১৬/১০, ২০ ওভার (মুশফিক ২৫, আল-আমিন ২৫, মুস্তাফিজ ৩/৩২)।
গাজী গ্রুপ চট্টগ্রাম : ১১৭/৩, ১৯.১ ওভার (লিটন ৪০, মিঠুন ৩৪, আল-আমিন ১/৪)।
ফল : গাজী গ্রুপ চট্টগ্রাম ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)।
For add
For add
For add
For add
for Add