for Add

বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে হবে ইংল্যান্ড-ভারত টেস্ট

সফরকারী ইংল্যান্ড ও স্বাগতিক ভারতের মধ্যকার টেস্ট দিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের। আগামী বছর ভারত সফরকালে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। তবে করোনাভাইরাসের কারণে হয়তো গ্যালারি থাকবে দর্শকশূন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আহমেদাবাদের এক লাখ ১০ হাজার আসন বিশিষ্ট সর্দার প্যাটেল মোতেরা স্টেডিয়াম প্রথমবারের মতো ইংল্যান্ড-ভারত ম্যাচের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে। যেটি বেশি পরিচিতি পেয়েছে গত ফেব্রুয়ারিতে। এ স্টেডিয়ামে সফরকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মেগা সমাবেশের আয়োজন করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এএফপি।

তবে গুজরাটের একজন ক্রিকেট কর্মকর্তা এএফপিকে বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জানুয়ারি পর্যন্ত সেখানে দর্শকদের সমাগম ঘটাতে পারবে কিনা।

আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। সিরিজের শেষ দুটি টেস্টের জন্য আহমেদাবাদের ভেন্যুটি নির্বাচন করা হয়েছে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ওই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক দল হিসেবে খেলতে পারাটা ‘সফরে বাড়তি মাত্রা যোগ করবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দুটি দেশ খেলবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ নিয়মক হিসেবে কাজ করবে দুই জাতির এ সিরিজটি।
নয় জাতির এ চ্যাম্পিয়নশিপে এ মুহুর্তে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এতে ভারত দ্বিতীয় এবং ইংল্যান্ড তৃতীয় অবস্থানে রয়েছে। শীর্ষে থাকা দুটি দল আগামী বছর লর্ডসে চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

টেস্ট সিরিজের পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরস্পরের মোকাবেলা করবে ইংল্যান্ড ও ভারত। টি-টোয়েন্টি সিরিজের আয়োজক থাকবে আহমেদাবাদ এবং ওয়ানডে সিরিজের আয়োজন করবে পুনে।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add