for Add

দর্শক শূন্য মাঠে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আগামী ২৪ নভেম্বর থেকে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে।

পাঁচ দলের অংশগ্রহণে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির কথা বিবেচনা করে দর্শক শূন্য মাঠে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচচলাকালে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে না।

যদিও গত শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে সীমিত আকারে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাষ্যমতে স্বাস্থ্যবিধি মেনে ওই দিন ৮ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল।

এ প্রসঙ্গে জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি বিষয়টা আবেগের। দীর্ঘদিন পর দেশে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর দর্শকরাও তা উপভোগ করতে এসেছিলেন। তবে অন্যদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করেই ক্রিকেটে আমরা দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিচ্ছি না। স্টেডিয়াম দর্শক শূন্য রাখার পরিকল্পনা নিয়েছি আমরা।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো আনুষ্ঠানিক উদ্বোধনও করছি না।’ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর আওতায় থাকবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫ দলের ৮০ জন ক্রিকেটারসহ সর্বমোট ১৫০ জন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি।

উল্লেখ্য ২০ নভেম্বর হোটেলে চেক ইন করবেন ক্রিকেটাররা। এরপর থেকেই তারা জৈব সুরক্ষা বলয়ের আওতায় চলে আসবেন। এর আগে দলগুলো নিজ উদ্যোগে অনুশীলন করবে। সুরক্ষা বলয়ে প্রবেশের আগে খেলোয়াড়, কর্মকর্তা ও হোটেল স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। বাসস।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add