for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০:০১:৫১

দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে বিশ বছর পার করে দিলো বাংলাদেশ। আজ লাল-সবুজের দেশ টেস্ট ক্রিকেটে ২১ বছরে পা রাখছে। কিন্ত অর্জনের পাল্লা কম থাকায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আক্ষেপ থেকেই যাচ্ছে।
বাংলাদেশ ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট খেলতে নামে। এ পর্যন্ত ইতোমধ্যো ১১৯টি টেস্ট খেলা হয়ে গেছে। দশম দল হিসেবে টেস্ট মর্যাদা পাবার পর গত বিশ বছরে অন্যান্য দেশের চেয়ে খুবই কম ম্যাচ খেলেছে টিম বাংলাদেশ।
১১৯টি টেস্টে বাংলাদেশের জয় মাত্র ১৪টি। ড্র ১৬টি। এরমধ্যে বেশিরভাগই এসেছে বৃষ্টির সহায়তায়। হার রয়েছে ৮৯টি ম্যাচে। যার মধ্যে ৪৩টি ম্যাচেই ইনিংস ব্যবধানে হার । অর্থাৎ প্রায় ৫০ শতাংশ ম্যাচ হার ইনিংস ব্যবধানে। এ পরিসংখ্যান থেকেই বুঝা যায় টেস্ট ফরম্যাটে কতটা পিছিয়ে বাংলাদেশ।
যদিও বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে। তবে তা দেশের মাটিতে। নিজেদের সহায়ক পিচ তৈরি করে টাইগাররা এ জয় পায়।
প্রথম টেস্টেই বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল। ১৪৫ রান করেন তিনি। যে কোনো দেশের অভিষেক টেস্টে বুলবুলের ১৪৫ রান দ্বিতীয় সর্বোচ্চ। ১৮৭৭ সালে অভিষেক টেস্টে চালর্স ব্যানারম্যান ১৬৫ রান করেছিলেন।
প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দূর্জয়। প্রতিপক্ষ ভারতের নেতৃত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। প্রথম টেস্টে ৯ উইকেটে হারে বাংলাদেশ। বাসস।
For add
For add
For add
For add
for Add