for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ নভেম্বর ২০২০, রবিবার, ০:২৫:৪২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য পাঁচ দলের নাম ঘোষণা করেছে।
দেশের বড় পাঁচটি প্রতিষ্ঠান পাঁচটি দলের স্পন্সর হয়েছে। যারা পাঁচটি বিভাগকে প্রতিনিধত্ব করবে। দলগুলো হচ্ছে- ফরচুন বরিশাল, বেক্সিকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
এ টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১২ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। যদিও এটি ১১ নভেম্বর হবার কথা ছিল।
তবে টুর্নামেন্টের জন্য সাকিবসহ ১১৩জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে বাধ্যতামূলক ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হবে।
For add
For add
For add
For add
for Add