for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ নভেম্বর ২০২০, বুধবার, ২৩:৫৪:২২

নিষেধাজ্ঞা থেকে ফিরেই ওয়ানডে র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আজ বুধবার সর্বশেষ র্যাংকিং তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ম্যাচ ফিক্সিংয়ের জন্য পাওয়া প্রস্তাবের তথ্য গোপন করায় গেলো এক বছর সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাকিব। গত ২৮ অক্টোবর তার নিষেধাজ্ঞা শেষ হয়।
সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।
ক্রিকেট থেকে নিষিদ্ধ হবার পর র্যাংকিং থেকে তার নাম মুছে ফেলা হয়। তবে নিষেধাজ্ঞা শেষ হবার পর পুনরায় সাকিবের নাম র্যাংকিং তালিকায় তোলা হয়েছে। সেই সাথে র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব।
৩৭৩ রেটিং নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন সাকিব। ৩০১ রেটিং নিয়ে র্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।বাসস।
For add
For add
For add
For add
for Add