for Add
নিজস্ব প্রতিবেদক : ১ নভেম্বর ২০২০, রবিবার, ২৩:২৪:৩১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন দেখছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য পারভেজ হোসেন ইমন। তাই বন্ধুর এ দীর্ঘ পথ পাড়ি দিতে তিনি ‘ধাপে-ধাপে’ এগোতে চান।
ইমন বলেন, ‘আমি এখন হাই-পারফরম্যান্স দলে রয়েছি। এরপর আমি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবো। আমি যদি এ দু’টি পর্যায়ে সেরা পারফরম্যান্স করতে পারি, তবে আমি জানি, জাতীয় দলে সুযোগ পাবো।’
ব্যাটিং দক্ষতা বাড়ানোর জন্য এইচপিতে র্যাডফোর্ডের সাথে কাজ করাকে ইমন সৌভাগ্য বলেই মনে করছেন। তিনি বিশ্বাস করেন ক্রিকেটারদের জন্য এটি শিক্ষার সবচেয়ে বড় জায়গা।
ইমন জানান, ‘আমাদের সাথে ব্যাটিং নিয়ে কিছু কাজ করছেন তিনি। ফ্রন্টে খেলা শেখানোর চেষ্টা করছেন তিনি। তিনি আমাদের ব্যাটিং নিয়ে তার কাজ আমার দারুণ পছন্দ হয়েছে।’
ইমন আরো জানান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের ঘটনা এখন অতীত। তাই অতীতের উপর নির্ভর না করে সামনের দিকে এগিয়ে যেতে চান ইমন। বাসস।
For add
For add
For add
For add
for Add