for Add

আজ থেকে মুক্ত সাকিব আল হাসান

সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা আজ থেকে উঠে যাচ্ছে। ফলে ক্রিকেটের যে কোনো ফরম্যাটে ফিরতেই তার আর কোনো বাঁধা থাকছে না।

আজ থেকে ক্রিকেট খেলতে ও ক্রিকেটীয় যে কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন সাকিব। ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্য দিয়েই তিনি ফের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।

এক বছর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিবকে নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরমধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত করেছিল আইসিসি।

গেল বছর আইসিসি দুর্নীতি দমনের তিনটি নিয়ম ভঙ্গের অভিযোগ স্বীকার করার পর তাকে নিষিদ্ধ করা হয়। আচরণ বিধি ভাঙ্গার অভিযোগ মেনে নেন সাকিব এবং দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পরিবর্তে আইসিসির শাস্তিতে সম্মতি জ্ঞাপন করেন।

নিষেধাজ্ঞা পাবার পর আইসিসির দেয়া সব ধরনের শর্ত পূরণ করায়, আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় শুরু করতে পারবেন সাকিব।

ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছেন সাকিব, এমনটা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তবে মাঠে ফেরার পর সাকিবের কাছ থেকে আহামরি কিছু আশা না করার আহ্বান করেছেন তিনি।

ছুটিতে দক্ষিণ আফ্রিকায় যাবার আগে সাকিবকে নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমি তার সাথে কথা বলেছি। সে তার ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। সে এখন দেশের বাইরে রয়েছে। ফিট হতে তার কিছুটা সময়ের প্রয়োজন হবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা জানি, সে বড় মাপের খেলোয়াড়। তাই আমি আশা করছি, বাংলাদেশের হয়ে ২০২১ মৌসুমটি দুর্দান্ত হবে সাকিবের।’

সেরা অলরাউন্ডারকে ড্রেসিংরুমে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব সতীর্থরা। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা জানি অনেক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের সেরা খেলোয়াড় সাকিব। আমরা সকলেই অধীর আগ্রহে ড্রেসিংরুমে তার ফিরে আসার অপেক্ষায় আছি।

নিষিদ্ধ থাকা অবস্থায় ভারত সফর মিস করেন সাকিব। ঐ সফরে দু’টি টেস্ট ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ছিল। এছাড়াও বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তানের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ও একটি টেস্ট এবং দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে, দু’টি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ মিস করেন সাকিব।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add