for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১৮:৫২:৫০

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচ পিছিয়ে গেছে।
আগামীকাল ২৩ অক্টোবর শুক্রবার ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও তা দুই দিন পিছিয়ে গিয়ে নতুন সূচি অনুযায়ী ২৫ অক্টোবর রোববার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দেখেই ফাইনাল পিছানোর সিদ্ধান্ত হয়েছে।
এর ফলে নাজমুল হোসেন শান্ত আর মাহমুদউল্লাহ রিয়াদের দলের মধ্যেকার শিরোপা লড়াইটি ২৫ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
For add
For add
For add
For add
for Add