for Add

বিপিএল হচ্ছে না এ বছর

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেন, আর্থিক-সমৃদ্ধ এ টুর্নামেন্টটি চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্ব এখন কঠিন সময় পার করছে। তাই বিপিএল আয়োজন করার কোন উপায় নেই। কেননা ‘বিপিএল আয়োজন করতে আমাদের এখানে বিদেশী খেলোয়াড় আনতে হবে। এ পরিস্থিতিতে এটি সম্ভব নয়।’

নাজমুল হাসান পাপন জানান, ‘একই সাথে আমাদের আরো ভাল ব্যবস্থা নিশ্চিত করা দরকার, যা কোভিড-১৯ এর কারণে সম্ভব নয়। যদি আমরা এগুলো পরিচালনা করতে পারি তবে বিপিএল আয়োজন করতে কোন সমস্যা হবে না। তবে এখানে এ ব্যাপারগুলো সবচেয়ে বড়। তাই এ বছর আমাদের নজরে বিপিএল নেই।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ইতোমধ্যে ক্রিকেটকে মাঠে ফিরিয়েছে বিসিবি। তিন দলকে নিয়ে ৫০ ওভারে ক্রিকেট আয়োজন করেছে। টুর্নামেন্টটি আয়োজন করতে তিন দলের খেলোয়াড়দের জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করেছে তারা। বাসস।

নাজমুল হাসান পাপনের মতে অনেক সমস্যার কারণে ফ্র্যাঞ্চাইজিদের দল পরিচালোনার জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি মনে করি না কোভিড-১৯ এর কারণে বিপিএলের মতো কোনো আসর আয়োজন করা বাংলাদেশের জন্য সহজ হবে। এখানে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি বিপিএলের একটি দল চালানোর জন্য অনেক সমস্যা মোকাবেলা করে। আর ইংল্যান্ড কিংবা সংযুক্ত আরব আমিরাতের (আইপিএলের জন্য) যে জৈব-সুরক্ষা পরিবেশ স্থাপন করা হয়েছে তা বাংলাদেশে সম্ভব নয়।’

আইপিএলের মতো সংযুক্ত আরব আমিরাতে বা দেশের বাইরে বিপিএল আয়োজন করার কোনো উপায় রয়েছে কি-না প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি আই এইচ মল্লিক জানান, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে সমাধান নয়। তিনি জানান, ‘এটি আমাদের প্রেক্ষাপটে কোনো ব্যবহারিক সমাধান নয়। আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো আরব আমিরাতের মতো দেশের বাইরে গিয়ে দল চালানোর জন্য আর্থিকভাবে এতোটা শক্তপোক্ত নয়।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add