for Add

সুস্থতার জন্য দোয়া চাইলেন মাশরাফি

Masপ্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। প্রাণঘাতি এই ভাইরাসে আজ আক্রান্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাত থেকে শরীরে জ্বর অনুভব করেন নড়াইল-২ আসনে সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফিকে তার মিরপুরের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।

সবার কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেছেন, ‘আজকে আমার কোভিড-১৯ ধরা পড়েছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্তের সংখ্যা দেশে এক লাখ ছাড়িয়ে গেছে। তাই সবাইকে ঘরে থাকার আহবানও জানান মাশরাফি। তিনি বলেন আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

গেলো ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা সিরাজও করোনায় আক্রান্ত হন। এরপর তার স্ত্রীর বোন এবং তার দুই মেয়ে কিছুদিন আগে করোনা পরীক্ষায় পজিটিভ আসে। তাদের উন্নত চিকিৎসার জন্য নড়াইল থেকে ঢাকা আনা হচ্ছে।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা স্বাস্থ্যসেবা কর্মীদের খুব কাছেও গিয়েছেন মাশরাফি। কিন্ত পরিবারের কাছ থেকে নিজেকে দূরে রেখেছিলেন ম্যাশ। সম্প্রতি জ্বরে ভুগছিলেন এবং তার শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি উঠে। এরপরই করোনা পরীক্ষা করতে নমুনা দেন তিনি। পরে তার করোনা পজিটিভ আসে।

আজ সকালে মাশরাফির শরীরের তাপমাতা ছিলো ৯৯ ডিগ্রি। কিন্ত অন্য কোনো সমস্যা অনুভব করেননি তিনি। দেশে প্রথম হাই-প্রোফাইল ক্রিকেটারদের মধ্যে করোনা আক্রান্তদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হলেন মাশরাফির। বর্তমানে বাংলাদেশে এক লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন ১,৪২৫ জন।

করোনাভাইরাসের প্রার্দুভাব শুরুর পর থেকেই নিজের নির্বাচনী এলাকায়, ক্রিকেট সংশ্লিষ্ট ও দেশের মানুষের জন্য সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছিলেন মাশরাফি। করোনা আক্রান্তদের সহায়তায় নিজের ১৮ বছরের ঐতিহাসিক ব্রেসলেট নিলামে তুলেন মাশরাফি। ২০০১ সালে জাতীয় দলে যোগদানের পর থেকেই হাতে ঐ ব্রেসলেট পড়ছিলেন তিনি। নিলামে সেই ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় বিক্রি হয়। এই অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে জমা হয়। এটি দিয়ে অসহায়-দুস্থদের সহায়তা করা হবে।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add