for Add
সরকারের সিদ্বান্তের অপেক্ষায় বিসিবি : ৩১ মে ২০২০, রবিবার, ২:২২:২৪
করোনাভাইরাসের কারণে দু’মাসের বেশি সময় থাকা সাধারণ ছুটি সরকার উঠিয়ে নিলেও ক্রিকেটে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সীমিত ওভারের টুর্নামেন্ট পুনরায় দ্রুত শুরুর সম্ভাবনা নেই।
প্রথম রাউন্ডের পরই লিস্ট ‘এ’ ক্রিকেটের এবারের আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। ঢাকা ক্লাবগুলোর অভিভাবক দ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মহানগরী (সিসিডিএম) স্পষ্ট জানিয়েছে পুনরায় ডিপিএল শুরু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। এর আগে সরকারের সিদ্ধান্তে দেশের সবধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ করা হয়েছিল।
সিসিডিএম সদস্য সচিব সেক্রেটারি আলি হোসেন বলেন, ‘সীমিত আকারে সরকারি ও বেসরকারী অফিস খোলার সিদ্বান্ত নিয়েছে সরকার এবং উঠিয়ে নিয়েছে সাধারণ ছুটি। কিন্ত ক্রীড়া ইভেন্ট নিয়ে এখনো কোন সিদ্বান্ত দেয়নি।’
তিনি আরো বলেন, ‘সরকার এ বিষয়ে কোন সিদ্বান্ত না দেয়া পর্যন্ত পুনরায় ডিপিএল শুরুর কোন সম্ভাবনা নেই। এ বিষয়ে মন্ত্রনালয়ের একটা সিদ্ধান্ত দেয়া উচিত।’
সরকারী নির্দেশের সামঞ্জস্য রেখে সীমিত আকারে বিসিবি কার্যালয় খুলবে। তবে সহজে ডিপিএল শুরুর আশা দেখছে না ক্লাবগুলো।
ক্লাব কর্মকর্তারা বলছেন, ‘আবারো লিগ শুরুর আগে সিসিডিএমের উচিত হবে অন্তত ১০ দিন অনুশীলনের জন্য ক্লাবগুলোকে সুযোগ দেয়া। তাই কিছুটা সময় লাগবে।’ মাঠে ক্রিকেট ফেরাতে আইসিসি অবশ্য কিছু স্বাস্থ্য নির্দেশনা প্রকাশ করেছে।বাসস।
For add
For add
For add
For add
for Add