for Add

ক্রিকেট ফেরাতে আইসিসির নির্দেশিকা

default-thumbnailপ্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দু’মাসের বেশি সময় ধরে ক্রিকেট অঙ্গন থমকে আছে। তাই দ্রুত ক্রিকেট ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছে আইসিসি।

ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ফেরাতে বৈঠকে বসেছিল আইসিসির চিকিৎসা কমিটি। সেখানে একটি নির্দেশিকা বা গাইডলাইন প্রণয়ন করেছে তারা। এ নির্দেশনা প্রযোজ্য হবে ঘরোয়া ও আন্তর্জাতিকসহ যে কোন ক্রিকেটে।

আইসিসির চিকিৎসা কমিটি গাইডলাইনের শুরুতেই বলা হয়েছে ক্রিকেট যখনই শুরু হোক সেটি যেন নিরাপদে শুরু হয়। নিজ নিজ দেশের সরকারের নির্দেশনা মেনে চলতে হবে ক্রিকেটারদের। আইসিসি মনে করছে দলের সাথে যদি একজন চিফ মেডিক্যাল অফিসার রাখা হয় তাহলে তা মেনে চলা সহজ হবে।

গাইডলাইনে আরো আছে সদস্যদের সফরের আগে অন্তত ১৪ দিনের আইসোলেশন ক্যাম্পের ব্যবস্থা করতে হবে। প্রতিটি ক্রিকেটারের শরীরের তাপমাত্রা মাপা হবে এবং কোভিড-১৯ পরীক্ষা করা হবে। শুধুমাত্র আন্তর্জাতিকই নয় ঘরোয়া ও অনুশীলন ম্যাচেও করোনা পরীক্ষা রাখার ব্যবস্থা রাখতে হবে।

আইসিসি জানিয়েছে ক্রিকেটারেরা যেন সোয়েটার, টুপি বা তোয়ালে আম্পায়ারদের হাতে তুলে না দেন। ক্রিকেটারদের মধ্যে সারা ম্যাচে দেড় মিটারের দূরত্ব রাখার কথাও বলে হয়েছে আইসিসি নির্দেশিকায়।

যদিও ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে সব সময় তা রক্ষা করা সম্ভব হবে কি না সেটি নিয়ে চিন্তা থাকছে। কারণ স্লিপে ফিল্ডারদের সাথে দূরত্ব রাখা কঠিনই।
অনুশীলনে দূরত্ব রাখতে ছোট ছোট গ্রুপে অনুশীলনের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক বা ঘরোয়া বা অনুশীলনের সময় একত্রে ওয়াশরুম ব্যবহারের সর্তক থাকতে হবে।

খেলা বা অনুশীলন চলাকালীন যদি কোন ক্রিকেটারের করোনার লক্ষণ দেখা দেয় তাহলে সকল খেলোয়াড়ের পরীক্ষা করাতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট একটা সময় আইসোলেশনে থাকতে হবে। মাঠে আনন্দ উল্লাস উদযাপনেও নির্দেশনা থাকছে।
ক্রিকেট দলগুলোর সফরের ব্যাপারে গাইডলাইনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিজ দেশের সরকারের নির্দেশনা মেনে সফর করতে হবে।

বোর্ডগুলোকে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। ফ্লাইটের ভেতর সকলের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া সফরে হোটেলের এক রুমে একত্রে থাকা যাবে না। সেখানেই সর্তকতা অবলম্বন করতে হবে।

ক্রিকেটারদের সাথে সব সময় স্যানিটাইজার রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পর পর স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হয়েছে।
দীর্ঘদিন পর মাঠে ফেরায় বোলারদের ইনজুরির কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থার কথা বলেছে আইসিসি। ম্যাচে ফেরার আগে বোলারদের টেস্টে আট থেকে ১২ সপ্তাহ, ওয়ানডেতে ছয় সপ্তাহ ও টি-২০তে পাঁচ থকে ছয় সপ্তাহের পুরোপুরি অনুশীলনের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে আইসিসির চিকিৎসা কমিটি। এছাড়া ক্রিকেটের সাথে থাকা বয়স্ক সদস্যদের দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে।

আইসিসির গাইডলাইনের মধ্যে ক্রিকেট মাঠে আম্পায়ারদের জন্য থাকছে বড় নির্দেশিকা। বিষয়টা বেশ আকর্ষণীয়। আম্পায়ারদেরও গ্লাভস পরতে হবে। কারণ খেলার চলাকালীন বারবার বল ধরতে হয় আম্পায়ারদের। বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে দু’দিক থেকে দু’টি বল ব্যবহার করা হয়। ওভার শেষে সেই বলটি পরে তুলে দেয়া হয় আম্পায়ারের হাতে।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add