for Add

তামিমের লাইভ আড্ডায় থাকছেন না সাকিব

sakib-tamimবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভ আড্ডার শেষপর্বে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান থাকতে পারছেন না। তবে তামিমের শেষ লাইভ শো’তে থাকবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

তামিম বলেন, ‘আগামী শনিবার আমার শেষ লাইভ শো’ প্রচারিত হবে। অনেকেই শেষ শো’তে সাকিব উপস্থিতি থাকবেন কি-না জানতে চেয়েছেন। আমি ১০-১২ দিন আগে সাকিবের সাথে যোগাযোগ করেছিলাম। কারণ আমি চাচ্ছিলাম আমাদের শেষ শো’তে আমরা পাঁচজন উপস্থিত থাকি। কিন্ত সাকিব জানিয়েছেন ব্যক্তিগত কারণে সে আমাদের সাথে থাকতে পারবেন না।’

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিধ্বস্ত হয়ে পড়া দেশ ও দেশের বাইরের ক্রিকেট প্রেমীদের কিছুটা বিনোদন দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে লাইভ আড্ডার আয়োজন করেন তামিম। গত ২ মে এই লাইভ আড্ডা শুরু করেন তামিম।

ইনস্টাগ্রামে তার প্রথম লাইভ আড্ডার অতিথি ছিলেন দেশের সাবেক অধিনায়ক মুশফিক। এরপর ইনস্টাগ্রামে টি-টোযেন্টি অধিনায়ক মাহমুদুল্লাহকে নিয়ে আসেন তামিম।

পরবর্তীতে ইনস্টাগ্রাম ছেড়ে তামিম ফেসবুক ও নিজের ইউটিউব চ্যানেলে সাবেক অধিনায়ক মাশরাফিকে ভক্তদের সামনে হাজির করেন।

আড্ডার ধারাবাহিকতা অব্যাহত রেখে ফেসবুক ও নিজের ইউটিউব চ্যানেলেই দেশের দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে একত্রে লাইভে আনেন তামিম। এই লাইভের মাঝে কিছুক্ষণের জন্য ছিলেন জাতীয় দলের ব্যাটসম্যান নাসির হোসেনও।

এর পর জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনকে নিয়ে লাইভ আড্ডায় মাতেন তামিম।

পরে দেশের গন্ডি পেরিয়ে বিদেশী খেলোয়াড়দের দিকে নজর দেন তামিম। তাই প্রথম বিদেশী খেলোয়াড় হিসেবে গত ১৩ মে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ডানহাতি ব্যাটসম্যান ফাফ ডু-প্লেসিসকে লাইভে নিয়ে আসেন।

এরপর নিজের লাইভ শো’তে আরো বড় চমক দেখান তামিম। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবলসেঞ্চুরির মালিক রোহিত শর্মাকেও লাইভে আনেন তিনি।

এর পর বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাস একত্রে তামিমের লাইভ শো’তে উপস্থিতি হন। এই শো’তে স্পিনার তাইজুল ইসলামও ছিলেন।

পরবর্তীতে ১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ে প্রধান ভূমিকা রাখা আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাসুদ পাইলটকে নিয়ে আড্ডা জমিয়ে তুলেন তামিম। সেখানে বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

শুধু তাই নয়, পরের লাইভ আড্ডায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকেও উপস্থিত করেছেন তামিম।

উল্লেখ্য তামিমের লাইভ সেশন আড্ডায় খেলোয়াড়দের না জানা অনেক মজার স্মৃতি ক্রিকেটপ্রেমীদের সামনে উন্মোচিত হয়েছে।বাসস।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add