for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ মে ২০১৬, বৃহস্পতিবার, ২০:১৩:০৮
ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার ভলিবল লিগের জন্য তিন ইরানি খেলোয়াড় এনেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই প্রথম প্রিমিয়ার লিগে দেখা যাবে বিদেশি খেলোয়াড়। এরা হলেন আরিফ মুরাদি, নিমা ইস্পানদিয়ারী ও আলী রেজা মুরাদী। তিনজনই ইরানের সুপার লিগের খেলোয়াড়।
এদিকে আজ (বৃহস্পতিবার) লিগের দুটি খেলা শুরু হলেও এক পর্যায়ে ভারী বৃষ্টির কারণে খেলা চালোনো সম্ভব হয়নি। ফলে তিনটি ম্যাচই পরিত্যাক্ত ঘোষনা করে লিগ কমিটি। উল্লেখ্য আগামীকাল(শুক্রবার) তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। এছাড়া আজাদ স্পোর্টিং ক্লাব বনাম ইষ্ট এন্ড বয়েজ, ঢাকা সবুজ বনাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও বর্ডার গার্ড বাংলাদেশ বনাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে একই দিন।
For add
For add
For add
For add
for Add