for Add

এক লাফে দুইয়ে মোহামেডান

2
মোহামেডান ৬ : ১ ফরাশগঞ্জ
নিজস্ব প্রতিবেদক : চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে পেছনে ঠেলে দিয়ে তাদের জায়গাটা দখল করে নিতে মোহামেডানের দরকার ছিল কমপক্ষে ৩-০ গোলের জয়। আজ (শুক্রবার) মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার প্রিমিয়ার ফুটবল লিগের রাতের খেলায় তারচেয়েও বেশি গোলে জিতে লক্ষ্যপূরণ করেছে ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তারা ‘নীলকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে অনায়াসে হারিয়েছে ৬-১ গোলে। ম্যাচের প্রথমার্ধে মোহামেডান এগিয়ে ছিল ৩-০ গোলে। লিগের প্রথম পর্বে মোহামেডান জিতেছিল ২-১ গোলে। ১৫ ম্যাচে এটা মোহামেডানের নবম জয়। ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এল জোসির শিষ্যরা। টপকে গেল ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং আবাহনীকে। আবাহনীর পয়েন্টও ১৫ ম্যাচে ৩০। তবে উভয় দলের মধ্যে গোলপার্থক্যে এগিয়ে থাকায় (আবাহনী +১৮, মোহামেডান +২০) মোহামেডানই এখন আবাহনীর ওপরে। ১৫ ম্যাচে সর্বাধিক ৩৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমুন্ড ক্লাব লিমিটেড। ১৪ ম্যাচে এটা ফরাশগঞ্জের নবম হার। মাত্র ৫ পয়েন্ট নিয়ে তারা আগের মতোই ১১ দলের মধ্যে তলানীতে রয়ে গেল তারা।
২৬ মিনিটে গোলের সূচনা করে মোহামেডান। পেনাল্টি থেকে গোল করেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। দ্বিতীয় গোলটিও করেন বাঙ্গুরা, ম্যাচের ৩৯ মিনিটে। এরপর ৪৫ ও ৫৩ মিনিটে মিডফিল্ডার জুয়েল রানা টানা দুই গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০। ফরাশগঞ্জের নাইজেরিয়ান মিডফিল্ডার উচে ফেলিক্স ৬০ মিনিটে একটি গোল শোধ করেন। ৬৫ মিনিটে মোহামেডানের মাসুক মিয়া জনি এবং ৮৯ মিনিটে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ আরও দুটি গোল করলে নিশ্চিত হয় ফরাশগঞ্জের বড় হার। চলমান লিগে এটা মোহামেডানের সবচেয়ে বেশি গোলের জয়। এর আগে তারা ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী এবং রহমতগঞ্জকে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add