for Add

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’-এর সেরা দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’-এর রানার্সআপ পাকিস্তান। একই দিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

আজ জাতীয় স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে শমিত সোম ও হামজা চৌধুরীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ব্যবধান বাড়ান ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। টানা দুই জয়ে গ্রুপপর্ব শেষ করার পাশাপাশি কোনো গোলও হজম করেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ভুটানকে ১-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। গতিময় ফুটবল ও ধারালো আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে কার্যত দিশেহারা করে রাখে তারা।

ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার রক্ষণে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় অষ্টম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস গ্রিপ করতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বক্সের মধ্যে বল পেয়ে শট নেন শমিত সোম। প্রথম প্রচেষ্টায় এক ডিফেন্ডার তাঁর শট ঠেকিয়ে দিলেও ফিরতি বলে আর ভুল করেননি এই মিডফিল্ডার।

এর আগেও গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে হামজার নেওয়া ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তিন মিনিট পর বক্সের মধ্যে রাকিবের বিপজ্জনক ক্রস নিয়ন্ত্রণে নিতে পারেননি ফারহান। পরে বলটি নিজের নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক পেরেরা।

প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা হামজা বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন। ৪৪ মিনিটে বক্সের মধ্যে মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন তিনি। এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলের দিকে এগিয়ে গিয়ে জোরালো শটে গোলরক্ষক পেরেরাকে পরাস্ত করেন এই মিডফিল্ডার। তাতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ৫৩ মিনিটে ম্যাচের অন্যতম দৃষ্টিনন্দন গোলটি করেন তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান তিনি। অসাধারণ নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়ে শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে জালে বল পাঠান ফারহান। তাঁর ব্যক্তিগত নৈপুণ্যে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপরও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। পাল্টা আক্রমণেও শ্রীলঙ্কার রক্ষণে হুমকি তৈরি করে বাংলাদেশ। স্বাগতিকদের গতি ও আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।

৮৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। দ্রুতগতিতে বল নিয়ে গোলরক্ষক পেরেরার মুখোমুখি হন তিনি। ঠান্ডা মাথায় সামনে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

শ্রীলঙ্কাও কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করেছে। তবে বাংলাদেশের সুশৃঙ্খল রক্ষণভাগ ও গোলরক্ষক মেহেদী শ্রাবনের দৃঢ়তায় জালের দেখা পায়নি তারা। ফলে টানা দ্বিতীয় ম্যাচে ক্লিনশিট ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে একাদশে ফেরেন হামজা ও ফারহান। এছাড়া ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিম একাদশে জায়গা পান বিশ্বনাথ ঘোষের পরিবর্তে।

বাংলাদেশ একাদশ: মেহেদী শ্রাবন (গোলরক্ষক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী, শমিত সোম, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।

সব সংবাদ

ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add