for Add

দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা

শৈল্পিক এমন গোলের জন্য রীতিমতো অপেক্ষায় থাকতে হয়। ফুটবলের ইতিহাসে এ ধরনের গোলের দেখা সহসা মেলে না। কারণ, ফুটবলের সুন্দরতম গোলের একটি ব্যাকহিল গোল (পায়ের গোড়ালি দিয়ে করা গোল)। দৃষ্টিনন্দন এমন একটি গোল হতে হতেও অল্পের জন্য হলো না। যেন ক্যানভাসে আঁকা চমৎকার একটি দৃশ্যপট অসম্পূর্ণ রয়ে যায়। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী যখনই বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে ঢাকার মাঠে খেলতে নামেন, তাঁর প্রতিটি মুভমেন্ট দর্শকদের জন্য বড় এক আকর্ষণ। এজন্য তাঁর খেলা দেখার জন্য ঢাকা স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে। তিনি মূলত একজন রক্ষণাত্মক মিডফিল্ডার কিংবা রাইট-ব্যাক পজিশনে খেলেন। হামজার খেলার সবচেয়ে বড় শক্তি হলো তাঁর ট্যাকলিং ক্ষমতা। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণভাগের খেলোয়াড়দের কাছ থেকে নিখুঁত স্লাইডিং বা গ্রাউন্ড ট্যাকলের মাধ্যমে বল কেড়ে নিতে তিনি অত্যন্ত পারদর্শী। তাঁর আগ্রাসী মনোভাব প্রতিপক্ষের ওপর শুরু থেকেই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। তিনি মাঠের এক বিশাল অঞ্চলজুড়ে রাজত্ব করেন। ম্যাচজুড়ে তাঁর স্ট্যামিনা বা শারীরিক সক্ষমতা দেখার মতো। প্রতিপক্ষ বলের দখল নিলে দ্রুত কাউন্টার-প্রেসিং করা, পাসিং লেন বন্ধ করে দেওয়া এবং বল পুনরুদ্ধার করে নিজের দলের নিয়ন্ত্রণে আনা তাঁর অন্যতম প্রধান কাজ। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বল পায়ে তিনি বেশ শান্ত ও পরিপক্ব। সাধারণত তাঁর পাস অত্যন্ত নির্ভুল হয়। চাপের মুখেও বল নিজের নিয়ন্ত্রণে রাখা এবং রক্ষণভাগ থেকে আক্রমণভাগে সতীর্থদের উদ্দেশ্যে নিখুঁত শর্ট ও লং পাস বাড়াতে তিনি দক্ষ। ইতোমধ্যে তিনি দুর্দান্ত ক্রীড়াশৈলী দিয়ে বাংলাদেশের দর্শকদের হৃদয়মন জয় করে নিয়েছেন। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার আক্রমণভাগে খেলতে নামেন। একইসঙ্গে অধিনায়কের দায়িত্ব পালন করেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে নেমে তিনি আলাদাভাবে দর্শকদের নজর কেড়ে নেন। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে ডি-বক্সের ভেতর দারুণ পজিশনে বল পেয়ে শরীরী মোচড়ে একটি দর্শনীয় ব্যাকহিল শটের চেষ্টা করেছিলেন হামজা। যদিও বলটি গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। গোলটি হলে চমকপ্রদ একটি গোল দেখার সুযোগ হতো। তা না হলেও গ্যালারিতে উপস্থিত দর্শকরা তাঁর সেই উপস্থিত বুদ্ধি ও আন্তর্জাতিক মানের ব্যাকহিল স্কিল দেখে করতালিতে মেতে উঠেছিলেন। তবে প্রথমার্ধের ৪৪ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে তিনি তাঁর ক্যারিশমা দেখিয়েছেন। ব্যাকহিল থেকে গোলের দেখা থেকে দর্শকরা বঞ্চিত হলেও দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ পেশাদার ফুটবলার লেফট উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ চারজনকে কাটিয়ে যে গোলটি করেন, তা দর্শকদের স্মৃতিতে দীর্ঘদিন রয়ে যাবে। ৪-০ গোলে জয়ের এই ম্যাচে প্রবাসী বাংলাদেশিদের দাপটের দিনে দলের প্রথম গোলটি করেন আরেক প্রবাসী বাংলাদেশি-কানাডিয়ান শমিত সোম। তবে শেষ মুহূর্তে স্থানীয়দের সম্মান রক্ষা করেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তাঁর গোলটিকেও চমৎকার বললে অত্যুক্তি হবে না।

সব সংবাদ

দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add