for Add

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের

সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। এবার গ্রুপ পর্ব শেষ করার পালা শীর্ষস্থান ধরে রেখে। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে উজ্জীবিত বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকেরা। একই সঙ্গে গ্রুপ সেরা হয়ে শেষ চারের লড়াইয়ে যাওয়ার প্রত্যাশা তাদের।

ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। এর আগে বিকেল সাড়ে ৩টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ।

গত রোববার গ্রুপ ‘এ’-তে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে উদ্বোধনী ম্যাচে বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল লাল-সবুজের দল।

এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ড্র করে এক পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। ফলে আগামীকালের ম্যাচে ড্র করলেও শীর্ষস্থান ধরে রাখবে স্বাগতিকেরা। তবে জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারলে সেমিফাইনালের আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।

সেমিফাইনাল নিশ্চিত হলেও ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। বরং শেষ চারের লড়াইয়ের আগে দলের সমন্বয় ও আক্রমণভাগের কার্যকারিতা বাড়িয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ এটি।

দলের শক্তি বাড়াতে যোগ দিয়েছেন দুই প্রবাসী ফুটবলার। ইংল্যান্ডে ক্লাবের দায়িত্ব শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও যোগ দিয়েছেন দলে। তাঁদের অন্তর্ভুক্তিতে মাঝমাঠ ও আক্রমণভাগে বাংলাদেশের শক্তি বাড়ার প্রত্যাশা।

তবে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে আক্রমণাত্মক সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। ওই ম্যাচে গোল করেন অলিভার জেমস ও আহমেদ ওয়াসিম রাজেক। তাই শ্রীলঙ্কার বিপক্ষে রক্ষণে সতর্কতার পাশাপাশি আক্রমণেও ধারাবাহিকতা ধরে রাখতে হবে বাংলাদেশকে।

প্রধান কোচ টমাস ডুলির লক্ষ্য থাকবে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া আরও বাড়ানো এবং গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে কার্যকারিতা নিশ্চিত করা। উদ্বোধনী ম্যাচে এক গোলের জয় পাওয়ার পর আক্রমণভাগের সমন্বয় ও ফিনিশিংয়ে উন্নতির প্রয়োজনীয়তাও রয়েছে।

ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে এই আঞ্চলিক প্রতিযোগিতার শিরোপা জিতেছিল লাল-সবুজের দল। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’-র ফলাফলের ওপর নির্ভর করছে শেষ চারে তাদের প্রতিপক্ষ কে হবে।

সব সংবাদ

দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add